ঈদের দিনেও ছাড় নেই, গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৬৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   ছাড় নেই ঈদেও। পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় হামলা চালাল ইজরায়েল। রবিবার ৩০ মার্চ ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশ বেশ কয়েকজন শিশুও রয়েছে।

কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা সূত্রে জানা গিয়েছে, রাফাহ ও খান ইউনিসে ইজরায়েল একাধিক বিমান হামলা চালিয়েছে। তাতে ৩৫ জন নিহত হয়েছেন। উপত্যকার আরও বেশ কিছু এলাকাতেও হামলা চালানো হয়েছে। সেখানেও বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এখনও পর্যন্ত ৫০,২৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে ১,১৪,০৯৫ জন। গাজার সরকারি মিডিয়া বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের অন্তর্ভুক্ত করলে মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, রাফাহ ও খান ইউনিস রাফাহ থেকে ১৫ জন চিকিৎসাকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরা সকলেই গত সপ্তাহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলেন।

আল-জাজিরার তথ্যানুসন্ধান সংস্থা সানাদের স্যাটেলাইট চিত্র থেকে জানা গিয়েছে হামলায় অন্তত পাঁচটি উদ্ধারকারী অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে।

এক বিবৃতি মারফত পিআরসিএস উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, “এটি শুধু আমাদের জন্য নয়, বরং মানবিক সহায়তা কার্যক্রম ও গোটা মানবতার জন্য ভয়াবহ ট্র্যাজেডি। স্বাস্থ্যকর্মীদের ওপর এই হামলা যুদ্ধাপরাধ ছাড়া কিছু নয়।’

গাজার পরিস্থিতি ভয়াবহ। ইজরায়েল মার্চের শুরু থেকেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে। খাদ্যসংকট সেখানে চরমে। আল-জাজিরার প্রতিবেদক হিন্দ খোদারি জানান, “ঈদের দিনে যেখানে ফিলিস্তিনিদের ভাল খাবার খেয়ে রোজা ভাঙার কথা, সেখানে আজ তাদের একবেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে।”

এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধবিরতি আলোচনাও থমকে রয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নিরস্ত্র করতে হবে। হামাসের নেতাদের গাজা ছাড়তে হবে। যুদ্ধবিরতির পরিবর্তে হামলা আরও জোরদার করা হবে।

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর