হামাস হামলায় মৃতের সংখ্যা কমালো ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ হামাস এবং ইজরায়েলের সংঘর্ষে মৃতের সংখ্যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শুক্রবার রাতে ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ৭ অক্টোবর হামাসের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ থেকে কমিয়ে ১ হাজার ২০০ জনে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি তিনি জানান মূল সংখ্যাটি একটি “প্রাথমিক অনুমান” ছিল যা এখন আপডেট করা হয়েছে। তবে তিনি এই  পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি করেছেন। কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলি কর্মকর্তারা বলে আসছিলেন হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জন।

হামাসের নেতৃত্বাধীন বন্দুকধারীরা ইজরায়েলের ২০টিরও বেশি শহর ও সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ে এবং তাদের বাড়িতে, রাস্তায় লোকেদের ওপর হামলা চালায়। ইজরায়েলের  প্রধান ফরেনসিক ইন্সটিটিউটের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে অথবা তাদের দেহ বিকৃত করা হয়েছে।তা নিয়ে গাজা উপত্যকায় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত ইজরায়েলের মূল নিহতের সংখ্যাটি যাচাই-বাছাইয়ের স্তরে আসেনি। কারণ হিসাবে তাঁরা জানান, ইজরায়েলি সেনাবাহিনী গাজায় কয়েক সপ্তাহ ধরে ভারী গোলা বর্ষণ চালাচ্ছে। সেই হামলায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে চার হাজারেরও বেশি শিশুসহ ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গাজায় নিহতের সংখ্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র  ও ইজরায়েলি কর্মকর্তাদের মধ্যে বিতর্ক চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ  বেশ কয়েকটি দেশের কর্মকর্তারা গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাই বর্তমানে হামাস  এবং ইজরায়েলের মৃতের সংখ্যা নিয়ে বিশ্ব জুড়ে শুরু  হয়েছে বিতর্ক।  

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের আশঙ্কায় আপাতত বিসর্জন হচ্ছে না কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ‘চাষাপাড়ার বুড়িমা’র

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!