আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলি হামলায় খতম হিজবুল্লাহর আরও এক শীর্ষ নেতা

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধানকে হত্যার দাবি করল ইজরায়েল। এই নিয়ে ইজরায়েলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে, হিজবুল্লাহর অর্থবিষয়ক সর্বশেষ কমান্ডারকে সিরিয়ায় শেষ করা হয়েছে। হিজবুল্লাহর তহবিল জোগানোর দায়িত্বে ছিলেন নিহত এই প্রধান।

সোমবার ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে এই তথ্য দেন। তিনি জানান, এই ব্যক্তি(নিহত হিজবুল্লাহ অর্থ প্রধান)ইরান-সমর্থিত হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০ ’-এর প্রধান ছিলেন। ইরানের তেল বিক্রির মাধ্যমে সংগঠনে অর্থ স্থানান্তর করতেন তিনি। শুধু তাই নয় হিজবুল্লাহর তহবিল জোগানোর দায়িত্বেও ছিলেন তিনি। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত হিজবুল্লাহর এই কমান্ডারের নাম প্রকাশ্যে আনেন নি ইজরায়েল।

একইসঙ্গে ড্যানিয়েল হাগারি বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা আগে সিরিয়ায় এই কমান্ডারকে শেষ করা হয়েছে।’আগে হিজবুল্লাহর এই ইউনিটটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ জাফর কায়সার। তিনি আরও বলেন, শেখ সালাহ নামেও পরিচিত ছিলেন জাফর। ইজরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় অভিযান চালিয়ে নিকেশ করেছে হিজবুল্লাহর অর্থ বিষয়ক প্রধানকে।

ড্যানিয়েল হাগারির কথায়, হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০’ ইরানের তেল সিরিয়ায় পরিবহন করে। পরে তা লেবাননে বিক্রি করা হয়। এই তেলের মূল্য প্রায় কয়েক মিলিয়ন ডলার।

এই নিয়ে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, সোমবার(২১ অক্টোবর) দেশটিতে ইজরায়েলি হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। একটি গাড়ি নিশানা করে এই হামলা চালানো হয়। তবে আর বেশি কিছু জানায় নি দেশটি(সিরিয়া)।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরীয় নন এমন এক ব্যক্তিকে নিশানা করে এই হামলা হয়। হামলার সময় এই ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলের আশপাশের এলাকায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের জন্য একটি স্মৃতিচারণা অনুষ্ঠিত হচ্ছিল।

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ