বন্দিদের মুক্তির জন্য শনিবার পর্যন্ত সময়সীমা, গাজায় যুদ্ধবিরতি বাতিলের হুমকি ইজরায়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী শনিবার দুপুরের মধ্যে ইজরায়েলি পণ বন্দিদের ফেরত দেওয়া না হলে গাজা ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে। গাজায় ইজরায়েলি আগ্রাসন আরও বাড়ানো হবে বলে হামাসদের হুমকি দিয়েছেন তিনি।

এই নিয়ে নেতানিয়াহু বলেন, তিনি গাজার ভেতরে এবং আশপাশে ইজরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোন হামাস বন্দিকে মুক্তি দেওয়া স্থগিত করা হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ‘যদি হামাস আমাদের বন্দিদের শনিবার দুপুর ১২টার মধ্যে মুক্তি না দেয়, তাহলে আইডিএফ বাহিনী ফের গাজায় ভয়ঙ্কর হামলা অব্যাহত রাখবে। ধবংস করে দেওয়া হবে গাজাকে। আমার এই সিদ্ধান্ত ক্যাবিনেটে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও হামাসকে সময় বেধে দিয়ে বলেছিলেন, একজন-দুইজন নয়, শনিবার বাকি সব বন্দিদের মুক্তি দিতে হবে। সেই সুরে সুর মিলিয়ে নেতানিয়াহুর দাবি শনিবারের মধ্যে সব বন্দিকে মুক্তি দিতে হবে।তার কথায়, ‘বন্দিদের মুক্তি না দেওয়ার ঘোষণা করে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে আমি গতকাল রাতে আইডিএফকে গাজা উপত্যকার ভেতরে ও চারপাশে সেনা সদস্যদের মোতায়েন করার নির্দেশ দিয়েছি। ইতিমধ্যেই আইডিএফ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। দক্ষিণ কমান্ডের সব সেনাদের ছুটি বাতিল করা হয়েছে।’

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১