গাজায় পরমাণু বোমা ফেলার হুমকি ইজরায়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মাস ধরে গাজা ও পশ্চিম তীরে হত্যালীলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি খুনি বাহিনী। বিমান হামলার পরে গত কয়েকদিন ধরে স্থল অভিযান শুরু করেছে। কিন্তু সেই স্থল অভিযানে নেমেই হামাস মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। গাজা ধ্বংস করতে যাওয়া ইজরায়েলি সেনা প্রাণভয়ে পালিয়ে যাচ্ছে। আর ওই প্রতিরোধের মুখে পড়ার পরেই গাজায় পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিলেন ইজরায়েলের মন্ত্রী আমিচাই ইলায়াহু।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইজরায়েলে হেরিটেজ মন্ত্রী ইলায়াহু এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে বলেন, ‘গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে নেওয়ার কোনও যৌক্তিকতা নেই। একটা পরমাণু বোমা মারলেই সব শেষ হয়ে যাবে। গাজায় পরমাণু ব্যবহারের সম্ভাবনা রয়েছে।’ পাশাপাশি গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ত্রাণ পৌঁছনোরও বিরোধিতা করেছেন ইলায়াহু। তাঁর কথায়, ‘গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ পৌঁছনোর কী প্রয়োজন রয়েছে, তা বুঝতে পারছি না।’

ইজরায়েলের হেরিটেজ মন্ত্রীর পরমাণু ব্যবহারের হুমকি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। একাধিক দেশের পক্ষ থেকে ইলায়াহুর মন্তব্যের নিন্দা করে জানানো হয়েছে, ‘গাজায় পরমাণু বোমা ব্যবহার করার পরিণতি ভাল হবে না।’ যদিও জাতিসঙ্ঘ-সহ একাধিক দেশের সমালোচনার পরেও শরণার্থী শিবিরে লাগাতার হামলা চালিয়ে চলেছে ইজরায়েলি ঘাতক বাহিনী। জাবিলিয়ার পরে আল মাগহাজি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে। ওই হামলায় ৪৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি জাবিলিয়ায় শরণার্থী শিবিরে ইজরায়েলের ঘাতক বাহিনীর হামলায় আরও ছয় জন প্রাণ হারিয়েছেন।

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের