উত্তর গাজা ছাড়তে ফিলিস্তিনিদের নির্দেশ ইজরায়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ধ্বংস আর হত্যালীলার হাত থেকে বাঁচতে ফিলিস্তিনিদের উত্তর গাজা ছাড়ার নির্দেশ দিল ইজরায়েলের খুনি সেনাবাহিনী। শনিবার ইজরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ এক পোস্টে লিখেছেন, ‘জরুরি সেনা পরামর্শ। উত্তর গাজায় জোরদার স্থল অভিযান শুরু করতে চলেছে ইজরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনিদের অবিলম্বে গাজা এবং উত্তর গাজা ছেড়ে দক্ষিণ প্রান্তে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। নিজেদের নিরাপত্তার জন্যই গাজার বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

ইজরায়েলি সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ‘শনিবার রাতেই গাজায় নতুন করে ধ্বংসলীলা চালানো শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে বিমান হামলার পাশাপাশি স্থল পথেও জোরদার হামলা চালানো হবে। পুরো গাজাকে মৃত্যুপুরী হিসেবে পরিণত করা হবে। যাতে ফিলিস্তিনি সমর্থক দেশগুলি হত্যালীলা সংগঠিত করার জন্য ইজরায়েলের দিকে আঙুল তুলতে না পারে, তার জন্য গাজা ভূখণ্ড খালি করে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।’

অন্যদিকে, গাজায় ইজরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে সরকারি রক্তচক্ষু উপেক্ষা করে প্যারিস-সহ একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্বের একাধিক শহর। আর সাধারণ মানুষের বিক্ষোভের চাপে পড়ে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছনোর জন্য নিরাপদ করিডর করে দেওয়ার জন্য ‘বন্ধু’ ইজরায়েলের কাছে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও একাধিক আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, ‘গাজায় যাতে অসহায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছতে না পারে, তার জন্যই ত্রাণবাহী ট্রাক লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী।’

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

২০৪৭ সালে বিকশিত ভারত হবেই: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?