দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলসীমায় ইজরায়েলি জাহাজ নিষিদ্ধ মালয়েশিয়ার

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইজরায়েলি হামলা নিয়ে এবার বড় পদক্ষেপ নিল মালয়েশিয়ার। বুধবার মালয়েশিয়ার প্রশাসনের তরফে বলা হয়েছে, ইজরায়েল মালিকাধীন এবং পতাকাবাহী জাহাজ মালয়েশিয়ার বন্দরে ধুকবে না। শুধু তাই নয় ইজরায়েলগামী জাহাজের ক্ষেত্রেও এমন নির্দেশিকা জারি হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় থেকে  ঘোষণা করা হয়েছে, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে,’ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে  ইজরায়েল বাহিনির লাগাতার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। শুধু তাই নয় মানবিক নীতিও লঙ্ঘন করেছে ইজরায়েল সেনাবাহিনী। তাই জলসীমায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।‘  উল্লেখ্য, ২০০৫ সালে ইজরায়েলের  কোম্পানি এবং জাহাজগুলোকে মালয়েশিয়ার বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবারে সেই অনুমতি খারিজ করলো মালয়েশিয়ার সরকার। তবে এই নিয়ে এখনও পর্যন্ত ইজরায়েলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর প্রথম হামলা চালায় হামাস গোষ্ঠী। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। গাজার তরফে জানানো হয়েছে, ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১৯ হাজার জন এবং আহত হয়েছেন ৫০ হাজার ৮৯৭ জন। উল্লেখ্য, ইজরায়েল এবং গাজা সংঘর্ষে বারবারই প্যালেস্টাইনের পক্ষ নিয়েছে  মালয়েশিয়া। তাই এবার ইজরায়েলকে চাপে ফেলতে জলসীমা বন্ধ করলো মালয়েশিয়ার প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ