গাজায় অ্যাম্বুলান্স বহরে ইজরায়েলি হামলায় নিহত ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মানবিকতার সব সীমা ছাড়িয়ে গেল মার্কিন মদতপুষ্ট ইজরায়েলি খুনি বাহিনী। শুক্রবার গাজার আল শিফা হাসপাতাল থেকে আহত রোগীদের সরিয়ে নেওয়ার সময়ে অ্যাম্বুলান্স বহর লক্ষ্য করে বোমা হামলা চালায় ইজরায়েলের জল্লাদরা। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত হয়েছেন আরও ৬০ জন। পাশাপাশি ছোটদের একটি স্কুলের উপরেও হামলায় আরও ২০ পডুয়ার মৃত্যু হয়েছে। অ্যাম্বুলান্স বহরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, গতকাল শুক্রবার গাজার আল শিফা হাসপাতাল থেকে অ্যাম্বুলান্সে চাপিয়ে আহত রোগীদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই ওই অ্যাম্বুলান্স বহরে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। হামলায় ১৫ জন রোগীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। গাজা স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, ‘আহত রোগীদের আল শিফা হাসপাতাল থেকে রাফাহ সীমান্ত হয়ে সরিয়ে নিয়ে যাওয়ার সময়ে অ্যাম্বুলান্স বহরে হামলা চালায় ইজরায়েলি সেনা।’

অ্যাম্বুলান্স বহরে হামলা চালানোর কথা স্বীকার করে ইজরায়েলের খুনি বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হ্যাগারি দাবি করেছেন, ‘হামাস যোদ্ধারা ওই অ্যাম্বুলান্স ব্যবহার করছিল। তাই হামলা চালানো হয়েছে।’ উল্লেখ্য, গত মাসেই ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় গাজার আল আহলি হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছিল ইজরায়েলি সেনা। ওই হামলায় ৪৭১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিলেন। আল শিফা হাসপাতালের অ্যাম্বুলান্স বহরে ইজরায়েলি সেনার হামলার নিন্দা করে জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘আল শিফা হাসপাতালের গেটের সামনে অ্যাম্বুলান্স বহরে হামলার ঘটনায় আমি আতঙ্কিত। হাসপাতালের সামনে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের চিত্র খুবই দুঃখজনক।’

 

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের