গাজায় যুদ্ধ চেয়ে তুরস্কে গ্রেফতার ইজরায়েলি ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবল ম্যাচে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের বার্তা প্রদর্শন করায় এক ফুটবলারকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ। ধৃত ওই ফুটবলারটি ইজরায়েলের বলে জানা গিয়েছে। সাহিব জেহেসকেল নামে ওই ফুটবলারকে তাঁর দল আন্তলিয়াসপোর থেকে বহিষ্কার করা হয়েছে।

তুরস্কের বিদেশমন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, জেহেসকলের বিরুদ্ধে ঘৃনা ছড়ানোর অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, ২৮ বছর বয়সি এই ফুটবলার ইজরায়েলের জাতীয় দলের খেলোয়াড়। রবিবার রাতে তুরস্ক সুপার লিগের খেলা ছিল আন্তলিয়াসপোরের বিরুদ্ধে ত্রাবজোন্সপোরের। খেলা চলাকালীন গোল করার সময়ে বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ দেখান জেহেসকেল। ব্যান্ডেজে লেখা ছিল, ‘একশ দিন ৭/১০’। সেইসঙ্গে ছিল ডেভিডের তারকা চিহ্ন যা ইহুদিদের আত্মপরিচয় ও ইহুদি ধর্মের স্বীকৃত প্রতীক হিসাবে ব্যবহার হয়ে থাকে। গত বছর ৭ অক্টোবর থেকে হামাস জঙ্গিদের দ্বারা ইজরায়েলে যে হামলার ঘটনা ঘটেছে, সেই বার্তাই ফুটে উঠেছে জেহেসকেলের ব্যান্ডেজে।

ইতিমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপেই এরদোগান ইজরায়েলকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে অভিহিত করেছেন। এই পরিস্থিতিতে ইজরায়েলি খেলোয়াড়ের এই বার্তা যে তুরস্কের পুলিশ ভালোভাবে নেবে না, সেটাই স্বাভাবিক। জানা গিয়েছে, রবিবার রাতেই ইজরায়েলের ওই খেলোয়াড়কে আটক করে নিয়ে যায় পুলিশ। এরপর জেহেসকেলের ক্লাব তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন