সলমান খানের বাড়িতে গুলি হামলার পঞ্চম অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেফতার

চৌধুরীকে আজ মুম্বইতে নিয়ে আসা হবে, এবং তাঁকে কিল্লা আদালতে পেশ করা হবে এবং পাঁচ দিনের হেফাজতের দাবি জানানো হবে। এর আগে, অনুজ থাপন নামে এক অভিযুক্ত, পুলিশ হেফাজতে চাদরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার সলমান খানের বাড়ির হামলার ঘটনা দিন দিন নয়া মোড় নিচ্ছে। ১৪ এপ্রিল কাকভোরে সলমান খানের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে দু’জন দুষ্কৃতী এসে চার-পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালায়। ঘটনায় তড়িঘড়ি মাঠে নামে মুম্বই পুলিশ। সঙ্গে সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়। এবং মুম্বই পুলিশের তৎপরতায় গুজরাতের ভূজ মন্দির থেকে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। এছাড়া পরে জানা যায়, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কারসাজিতেই পুরো ঘটনাটি ঘটায় ওই দুষ্কৃতীরা। যার জন্যে প্রায় ৪ লাখ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয় তাঁদের। এমনকি দিন কয়েক আগে ওই দুষ্কৃতীদের যিনি বন্দুক সরবরাহ করেছিল সে, জেলেই আত্মহত্যার পর মারা যায়।

তাঁর বাড়ির লোকজন পুলিশের বিরুদ্ধে হত্যার দাবী তুলেছিলেন। কিন্তু ময়নাতদন্তে জানা যায়, সে আত্মহত্যা করেই মারা গিয়েছে। যাই হোক, মঙ্গলবার সলমান খানের বাড়িতে ফায়ারিং মামলার নতুন আপডেট এসেছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সলমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় পঞ্চম অভিযুক্ত মোহাম্মদ চৌধুরীকে রাজস্থান থেকে গ্রেফতার করেছে। একটি প্রতিবেদন অনুসারে, মহম্মদ চৌধুরী দুই শ্যুটার, সাগর পাল এবং ভিকি গুপ্তাকে অর্থ প্রদানের মাধ্যমে সাহায্য করেছিলেন এবং রেকিও করেছিলেন। চৌধুরীকে আজ মুম্বইতে নিয়ে আসা হবে, এবং তাঁকে কিল্লা আদালতে পেশ করা হবে এবং পাঁচ দিনের হেফাজতের দাবি জানানো হবে। এর আগে, অনুজ থাপন নামে এক অভিযুক্ত, পুলিশ হেফাজতে চাদরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

অনুজের বিরুদ্ধে শ্যুটারদের অস্ত্র দেওয়ার অভিযোগ ছিল। আর দুই শ্যুটার, ভিকি গুপ্তা এবং সাগর পাল, যারা বান্দ্রায় অভিনেতার বাসভবনের বাইরে গুলি চালায় তাদের গুজরতের ভুজ থেকে আটক করা হয়। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের মতে, সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর শ্যুটারদের কাছে দুটি বন্দুক ছিল এবং তাদেরকে ১০ রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এই মাসের শুরুতে, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠি লিখে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করার অনুরোধ করেছিল। আর সলমান খানকে শেষবার প্রকাশ্যে দেখা যায়, লন্ডন থেকে মুম্বই ফেরার সময় বিমানবন্দরে। সম্প্রতি লন্ডনে তিনি ব্রেন্ট উত্তর আসনের ইউকে এমপি ব্যারি গার্ডিনারের সঙ্গে দেখা করেছিলেন। যার বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল