চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুর্শিদাবাদের মাটিতে আরও একটা শীতলকুচি ঘটানোর হুমকি বিজেপি প্রার্থীর

Courtesy - Google and Twitter

নিজস্ব প্রতিনিধি: নিরীহ, নিরাপরাধ, ভোটাররা যখন বুথে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন ভোটকেন্দ্রের মধ্যে তখন বিনা কারণেই তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে ৪জন ভোটারকে ঠান্ডা মাথায় খুন করেছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচির বুকে সেই মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল, যার জন্য আজ অবধে কেউ কোনও শাস্তি পায়নি। উল্টে যে পুলিশ সুপারের নির্দেশে সেদিন কেন্দ্রীয় বাহিনী গুলি চালানো যে ঘটনা ঘটিয়েছিল বলে অভিযোগ, সেই প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিষ ধরকে কেন্দ্রের শাসক দল বিজেপি এবার বীরভূম লোকসভা কেন্দ্রে দলের প্রার্থীও করেছিল। যদিও তাঁর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। এবার বাংলার(Bengal) বুকে মুর্শিদাবাদের(Murshidabad) মাটিতে আরও একটা শীতলকুচি(Sitalkuchi) ঘটানোর হুমকি দিলেন জঙ্গিপুর লোকসভা(Jangipur Constituency) কেন্দ্রের সেই বিজেপিরই প্রার্থী(BJP Candidate) ধনঞ্জয় ঘোষ(Dhananjay Ghosh)।

এদিন দেশে ৯৩টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ করা হচ্ছে। তার মধ্যে বাংলার ৪টি লোকসভা কেন্দ্র রয়েছে। এই ৪টি লোকসভা কেন্দ্রই সংখ্যালঘু ভোটারদের অধ্যুষিত। এই ৪ কেন্দ্র হল মালদা উত্তর ও দক্ষিণ এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। এর মধ্যে এদিন সকাল থেকেই মুর্শিদাবাদ ও জগিপুর এই দুই কেন্দ্র থেকেই সব থেকে বেশি অভিযোগ জমা পড়তে থাকে কমিশনের কাছে। যার মধ্যে সব থেকে বড় অভিযোগ এসেছে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে। জঙ্গিপুর লোকসভার অজগরপাড়ার ৮৮ নম্বর বুথে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন রঘুনাথগঞ্জ ১ ব্লকের তৃণমূলের সভাপতি গৌতম ঘোষ। এর পরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তৃণমূলের নেতা গৌতমকে ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছে ধনঞ্জয়ের বিরুদ্ধে। অন্য দিকে, পদ্মশিবিরের অভিযোগ, অশ্লীল ভাষায় গালিগালাজ করার পরে বিজেপি প্রার্থীর ওপর চড়াও হন গৌতম। এলোপাথাড়ি ভাবে মারধরের চেষ্টাও না কি করেন। একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল এবং বিজেপি।

কিন্তু পরে সংবাদমাধ্যমে এই ঘটনা নিয়ে নিজের বক্তব্য জানাতে গিয়েই বাংলার বুকে মুর্শিদাবাদের মাটিতে ফের আরও একটা শীতলকুচি ঘটানোর হুমকি দিয়ে বসেন ধনঞ্জয় ঘোষ। সেই হুমকি দেওয়া ভিডিও তৃণমূলের(TMC) তরফে মুহুর্তের মধ্যে তুলে ধরা হয় সোশ্যাল মিডিয়াতে। তৃণমূলের শেয়ার করা ভিডিওতে বিজেপি প্রার্থীকে বলতে শোনা গিয়েছে, ‘প্রয়োজনে কমিশন বাহিনীকে দিয়ে আরেকটা শীতলকুচি করতে পারে।’ ওই ভিডিও শেয়ার করে বিজেপিকে ট্যাগ করে ওই পোস্টে শাসক শিবিরের তোপ, ‘প্রকাশ্যে বাংলায় আরেকটা শীতলকুচির কথা বলেছেন। বাংলার প্রতি বিদ্বেষ, বাস্তুতন্ত্রের গভীরে চলে গিয়েছে।’ ওয়াকিবহাল মহলের দাবি, সংখ্যালঘু ভোটারদের ভয় দেখাতেই বিজেপি প্রার্থী এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনাচক্রে এদিন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের হামিদপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভয় দেখিয়ে এবং ভোটারদের প্রভাবিত করে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছেন। তৃণমূল সেই ঘটনা নিয়েও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ