‘সাধারণ নির্বাচন নয়,সংবিধান বাঁচানোর লড়াই’, ভোট সকালে বার্তা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : এটা কোনও সাধারণ নির্বাচন নয়। বাড়ি থেকে বেরিয়ে আসুন। আরও বেশি করে ভোট দিন। মঙ্গলবার তৃতীয় দফায় ভোট শুরুর মুখে এই আহ্বানই জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এর আগে কংগ্রস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই একই আহ্বান জানান।

এদিন এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধি লেখেন, ‘আজ তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আমি সকল দেশবাসীকে আহ্বান জানাব, আরও বেশি করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। মনে রাখবেন, এটা কোনও সাধারণ নির্বাচন নয়। এটা গণতন্ত্র রক্ষা করার নির্বাচন। সংবিধানকে রক্ষা করার নির্বাচন।‘

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই আহ্বান জানিয়েছিলেন। তিনিও দেশবাসীকে আরও বেশি করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে জানিয়েছিলেন, ইভিএম মেশিনে বোতাম টেপার সময় মনে রাখবেন, এটা কোনও ব্যক্তিগত কারোর ভবিষ্যৎ নির্ধারণ করবে না, এটা ১৪০ কোটি দেশবাসীর ভবিষ্যৎ নির্ধারণ করবে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ১১টি রাজ্যের মধ্যে একদিকে যেমন বিজেপি শাসিত গুজরাত রয়েছে, তেমনি অন্যদিকে কংগ্রেসের শক্ত ঘাঁটি কর্ণাটক রয়েছে। পাশাপাশি বাংলায় মালদহ ও মুর্শিদাবাদেও ভোট গ্রহণ চলছে, যেখানে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। এই প্রেক্ষাপটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার