Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশের ৩ বন্দিকে গুলি করে হত্যা ইজরায়েল বাহিনীর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ভুল করে নিজের দেশের বন্দিদেরকে হত্যা করলো ইজরায়েলি বাহিনী। গাজায় অভিযান চালানোর সময় পরিচয় শনাক্ত করতে না পারায় এমন ভুল হয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এমন ভুলের কথা স্বীকার করে নেওয়া হয়। নিহত তিন জন বন্দিরা হলেন, নিহত তিন জিম্মির নাম ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালন শামরিজ (২৬)। এই ঘটনার পর ইজরায়েলের তরফে জানানো হয়েছে, গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া এলাকায় শুক্রবার অভিযানের সময় ইজরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান ৩জন বন্দি। গত ৭ অক্টোবর ইজরায়েলি হামলার পর বেশ কয়েকজন নাগরিকদের বন্দি করে হামাস গোষ্ঠী। তবে মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশকিছু বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল।

ইজরায়েলি বাহিনী বিবৃতিতে জানায়, হামাসের কাছে বন্দিদের সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা ইজরায়েল বাহিনীর প্রধান লক্ষ্য। তিন বন্দির মৃত্যুকে ‘অবর্ণনীয় দুঃখজনক ঘটনা’ বলে উল্লেখ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেমন করে ইজরায়েল বাহিনী এমন ভুল করলো তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি গতকাল বলেন, এটা দুঃখজনক ঘটনা।

প্রসঙ্গত  ৭ অক্টোবর ছিল ইজরায়েলের কাছে সবচেয়ে প্রাণঘাতী দিন। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন। বর্তমানে ইজরায়েল হামলায় গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি