ইজরায়েলি হামলায় গাজায় প্রতি ১৫ মিনিটে ১টি শিশুর মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে টানা ১২ দিন ধরে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপরে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইজরায়েলের খুনেবাহিনী। বোমাবর্ষণ আর ক্ষেপণাস্ত্র ছূড়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে গাজার বিস্তীর্ণ জনপদ। প্রতিদিনই বোমা হামলায় ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে একাধিক ফিলিস্তিনির শরীর। রেহাই পাচ্ছে না শিশু থেকে মহিলারাও। প্রথম ১১ দিনেই মার্কিন মদতপুষ্ঠ ইজরায়েলের খুনে সেনাদের হাতে প্রাণ গিয়েছে এক হাজারের বেশি ফিলিস্তিনি শিশুর। অর্থা‍ৎ প্রতি ১৫ মিনিটে গাজার একটি করে শিশু দখলদার ইজরায়েলের বোমায় প্রাণ দিচ্ছে। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য চিলড্রেন’। অবিলম্বে গাজায় হামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গতকাল মঙ্গলবার রাতেই মার্কিন নীল নকশা অনুযায়ী গাজার আল আহলি হাসপাতাল ক্ষেণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলের ঘাতক বাহিনী। ওই হামলায় প্রাণ হারিয়েছে পাঁচশোর বেশি। যাদের অধিকাংশই শিশু ও মহিলা। গোটা বিশ্ব ওই হামলার নিন্দায় সরব হলেও ইজরায়েলের হত্যাযজ্ঞের সহকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁরা টুঁ শব্দটি করেননি। শুধু তাই নয়, রুশ-ইউক্রেন যুদ্ধের সময়ে অ্যাপল, মাইক্রোসফট সহ যে বহুজাতিক সংস্থাগুলির কর্ণধাররা মস্কোর বিরুদ্ধে লম্বা চওড়া বিবৃতি দিয়েছিলেন, তারাও এবার গাজায় শিশু ও মহিলা নিধনকে সমর্থন জানিয়ে চলেছেন।

অন্যদিকে যুদ্ধের ১২ তম দিনে ঘুম ভেঙে জেগে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পোষ্যভৃত্য হিসেবে পরিচিত জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তিনি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। টুইট বার্তায় তিনি বলেছেন, ‘মানুষের চরম দুর্ভোগ লাঘব করতে আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। বহু মানুষের জীবন এবং পুরো অঞ্চলের ভাগ্য ঝুলে রয়েছে।’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা