‘ধ্বংসাত্মক যুদ্ধ’ হবে ইরানকে কড়া হুঁশিয়ারি ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাজ কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। জানিয়েছেন, লেবাননে হামলা হলে ইরানে ‘ধ্বংসাত্মক যুদ্ধ’ হবে। মুছে ফেলা হবে ইরানকে। তিনি আরও বলেন, যে শাসন ধ্বংসের কথা বলে, অন্য দেশকে শেষ করে ফেলার হুমকি দেয়, সেই দেশ আগে ধ্বংস হওয়া উচিত।

ইরানের যুদ্ধের হুমকি নিয়ে তিনি সামাজিক মাধ্যমের একটি পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, খুব শীর্ঘ্রই লেবানন সিমান্ত থেকে সরে যেতে হবে ইরান সমর্থিত হিজবুল্লাহকে। শুধু তাই নয় ইজরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর হামলাও বন্ধ করতে হবে। যদি তা না হয় তবে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে ইজরায়েল। তারাও দমে থাকবে না। ইরানকে ধ্বংস করতে পিছু পা হবে না ইজরায়েল।

অন্যদিকে শুক্রবার (২৮ই জুন) ইরানের জাতিসংঘ মিশন জানিয়েছে, ইজরায়েল লেবাননে ‘পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন’ শুরু করে তাহলে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে। ইজরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন তাঁরা মেনে নেবে না।

পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ-বাতাস।অন্যদিকে লেবানন ভ্রমণে সতর্কতা জারি করতে শুরু করেছে বিভিন্ন দেশগুলি। সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন থেকে বিরত থাকতে বলা হয়েছে বিশেষ করে ইজরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধের আবহে। পাশাপাশি নিজেদের নাগরিকদের লেবানন থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। সতর্ক করেছে সৌদি আরবও। শনিবার (২৯ই জুন)লেবাননে সৌদি আরবের দূতাবাস জানিয়েছে, দক্ষিণ লেবাননের ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে লেবানন-ইজরায়েল যদি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি কি হবে এই নিয়ে চিন্তিত বিশ্লেষকরা।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস