মোদির সফরের বিরুদ্ধে সরব ইজরায়েলের বিরোধী সাংসদরা, ভাষণ বয়কটের সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী বুধবার দু’দিনের সফরে ইজরায়েল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেই সফরের আগেই বাধার সম্মুখীন হয়েছেন নমো। মোদির ইসরায়েল সফর ঘিরে বাড়ছে অভ্যন্তরীণ জটিলতা  কারণ ইজরায়েলের  বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড ইসরায়েলি সংসদে প্রধানমন্ত্রী মোদির ভাষণ বয়কট করার হুমকি দিয়েছেন। ইজরায়েলের বিরোধীদলীয় নেতা  হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের সভাপতি বিচারপতি আইজ্যাক অমিতকে বিশেষ অধিবেশনে আমন্ত্রণ না জানানো হলে তিনি আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ বয়কট করবেন। 

জানা গিয়েছে প্রধানমন্ত্রী মোদি ২৫ ফেব্রুয়ারি দুই দিনের ইসরায়েল সফরে  গিয়ে নেসেটে (ইসরায়েলি সংসদ) ভাষণ দিতে পারেন। এই আবহেই  ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের দেশের শীর্ষ বিচারকদের ক্রমাগত   উপেক্ষা করার  পরেই ল্যাপিডের এই হুমকি দিয়েছেন। ইজরায়েলের বিরোধী দলগুলি বিশ্বাস করে যে নিয়মের এই লঙ্ঘন বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করার একটি প্রচেষ্টা।  ইসরায়েলি পার্লামেন্টে সাংসদের  উদ্দেশে ইয়ার ল্যাপিড স্পষ্ট ভাষায় বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ অধিবেশন চলাকালীন যদি ক্ষমতাসীন জোট সুপ্রিম কোর্টের সভাপতিকে বয়কট করে, তাহলে আমাদের পক্ষে এই আলোচনায় অংশগ্রহণ করা সম্ভব হবে না।’ তিনি   সতর্ক করে আরও  বলেন যে বিচারপতি অমিতকে জোটের প্রকাশ্য বয়কট ইসরায়েলি আইনসভার জন্য চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। তাঁর আরও সংজজন, “আমরা একেবারেই চাই না যে ভারত আমাদের কারণে বিব্রত হোক। বিশেষ করে যখন এক বিলিয়নেরও বেশি জনসংখ্যার একটি দেশের প্রধানমন্ত্রী এখানে অর্ধ-শূন্য নেসেট (সংসদ) -এ ভাষণ দিচ্ছেন। ভারতীয় দূতাবাসও এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং অস্বস্তিকর অবস্থায় রয়েছে।”

আরও পড়ুন: ধমীয় বিষ! মুসলিম মহিলাকে কম্বল দিতে অস্বীকার বিজেপি নেতার

 প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে বিচারপতি অমিত সুপ্রিম কোর্টের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিতর্ক তীব্র রূপ ধারণ করেছে।   আইনমন্ত্রী  ইয়ারি লেভিন কেবল তাঁর কর্তৃত্বকে স্বীকৃতি দিতেই অস্বীকার করেননি  বরং তার সঙ্গে  দেখা করা বা আদালতের প্রধান হিসেবে সম্বোধন করা থেকেও বিরত ছিলেন। তাছাড়া, আইন অনুসারে প্রধান বিচারপতি হিসেবে তাঁর নিয়োগ এখনও রাজ্যের সরকারি গেজেটে প্রকাশিত হয়নি। উল্লেখ্য, রবিবার এক সরকারি অনুষ্ঠানে মোদীর আসন্ন ইজরায়েল সফর নিয়ে মুখ খোলেন নেতানিয়াহু। তাঁর কথায়, ‘‘বুধবার ভারতের প্রধানমন্ত্রী, আমার বন্ধু নরেন্দ্র মোদী ইজরায়েলে আসবেন। পশ্চিম এশিয়া বা তার আশপাশে যে চরপন্থী চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, তার বিরুদ্ধে জোট তৈরির স্বপ্ন রয়েছে।’’  এমনকি সাম্প্রতিক বছরগুলিতে ভারত-ইজরায়েলের ‘বিশেষ সম্পর্কের’ কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের