অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ শুক্রবার (২৪ এপ্রিল) নিজের মারণ ব্যাধির কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন গণহত্যাকারী। জানিয়েছেন, ‘গত দুই বছর ধরেই তাঁর অন্ত্রাশয়ে ক্যান্সারের চিকি‍ৎসা চলছে।’ যদিও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি নেতানিয়াহু। ইরান-আমেরিকা যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত খবর শোরগোল ফেলে দিয়েছে।

ইজরায়েলি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ্যে এসেছে তাতে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী নেতানিয়াহু বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়ার চিকিৎসার জন্য প্রথমে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর অস্ত্রোপচার করিয়েছিলেন। হাদাসাহ মেডিকেল সেন্টারে হওয়া এই প্রক্রিয়াটিকে সফল এবং জটিলতামুক্ত বলে বর্ণনা করা হয়েছে। পরবর্তীকালে এমআরআই-তে প্রোস্টেটে এক মিলিমিটারেরও কম পরিমাপের একটি অতি ক্ষুদ্র সন্দেহজনক ক্ষত শনাক্ত হয়। পরবর্তী রোগনির্ণয়মূলক পরীক্ষাগুলো প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের উপস্থিতি ধরা পড়ে।

গত ২০ এপ্রিল ইজরায়েলি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের দুই মাস বাদে এই প্রতিবেদন প্রকাশের পিছনে যে বিশেষ স্বার্থ ছিল, তাও স্বীকার করে নিয়েছেন নেতানিয়াহু। তাঁর কথায়, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন প্রচারের জন্য ইরান যাতে আমার শারীরিক অবস্থাকে কাজে লাগানোর সুযোগ না পায়, সেজন্যই রিপোর্ট প্রকাশ দু’মাস বিলম্বিত করা হয়েছিল।’ তিনি আরও জানান, “খুব প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করে তা সম্পূর্ণরূপে অপসারণ করার পর আজ আমি বলতে পারি যে আমি সুস্থ ও চমৎকার শারীরিক অবস্থায় আছি।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি