ইরানের হাসপাতালে হামলা চালাল ইজরায়েল, ছাদ ধসে আহত ICU-তে ভর্তি রোগীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার মতোই এবার ইরানের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাল ইজরায়েল। আজ সোমবার (১৬ জুন) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহের  এক হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়ে বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন। ইরানের বিদেশ মন্ত্রক এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে।

এদিন বিকেলেই ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তরফে তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে দেওয়া পোস্টে বলেন, ‘আগামী কয়েক ঘন্টায় তেহরানের বিভিন্ন এলাকায় হামলা চালানো হবে। হামলার হাত থেকে বাঁচতে সাধারন মানুষকে ওই সমস্ত এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।’  আইডিএফের মুখপাত্রের হুঁশিয়ারি পোস্টের ঘন্টাখানেকের মধ্যেই তেহরানের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। মূলত তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা।’

পাশাপাশি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে ফারাবি হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলায় হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে। এ ছাড়াও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। কাচ ভেঙে ও ছাদ ধসে আইসিইউতে থাকা বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাঈ অভিযোগ করেছেন,  ‘ইজরায়েলি সেনা ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ।’

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?