গাজা ও লেবানন জুড়ে ইজরায়েলি হামলায় নিহত অন্তত ২২০

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের গাজায় ও লেবাননে মারণ হামলা চালাল ইজরায়েল। গাজা উপত্যকা ও লেবাননের সিডন শহরে একদিনে ইজরায়েলি হামলায় নিহত অন্তত ২২০ জন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। সিডন শহরের ৭৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু মহিলা ও শিশুও রয়েছে।

এখনও পর্যন্ত গাজায় মৃত্যুযজ্ঞ বন্ধ করে নি ইজরায়েল। ১ বছরের বেশি সময় ধরে একটার পর একটা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। শুধু তাই নয় রীতিমত আগ্রাসন চালিয়ে যাচ্ছে উপত্যকাটিতে। মঙ্গলবার(২৯ অক্টোবর) গাজাজুড়ে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে প্রায় ১৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটিতে ইজরায়েলের হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছেন ১০ জন। যাদের অধিকাংশ নারী ও শিশু।

ইজরায়েল জানিয়েছে, এই মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে অভিযান চালাতে গিয়ে কমপক্ষে ৩৩ ইজরায়েলি সেনা নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজধানী বেইরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবস্থান, অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। বেসামরিক লোকজন তাঁদের লক্ষবস্তু নয়। এদিকে গাজার ক্ষেত্রেও একই দাবি ইজরায়েলের। অথচ গাজার ৪৫ হাজারের কাছাকাছি নিহত হয়েছে, এদের অধিকাংশই হল বেসমারিক মানুষজন। নিহতদের বেশিরভাগ মহিলা ও শিশু। গাজায় এক বছরের বেশি সময় ধরা চলা ইজরায়েলি হামলায় আহত হয়েছে প্রায় ৯০ হাজারের কাছাকাছি। তবুও এখনও পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, রাষ্ট্রপুঞ্জের সংস্থার উপরে নিষেধাজ্ঞা ইজরায়েলের

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল