যুদ্ধবিরতি ঘোষণার পরও রক্তে ভিজল গাজার মাটি, ইজরায়েলি হামলায় নিহত অন্তত ৪০ ফিলিস্তিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন পর বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় নেতানিয়াহু সরকার। যখন গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি রব, কখন বন্ধ হবে নৃশংসতা ? এমন সময় হামাস নিয়ন্ত্রিত গাজায় টানা ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধবিরতির কথা জানা গেল। শুধু রাতটুকু আরামে ঘুমিয়েছে গাজাবাসী। সকালে উঠে গাজাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলার আগেই ফের নৃশংস হামলা শুরু করল ইজরায়েল। নিহত হল অন্তত ৪০ ফিলিস্তিন।

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও এখন পর্যন্ত গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনারা। এই হামলায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল পর্যন্ত নিহত অন্তত ৪০ জন ফিলিস্তিনি।গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে রিমালে ধ্বংসাবশেষের নিচ থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও কয়েক ঘণ্টা আগে ইজরায়েলি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার(১৫ জানুয়ারী)কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাস ও ইজরায়েলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক পৃথক বৈঠক হয়। এই বৈঠকে উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছিল। এই খবর সামনে আসতেই উল্লাসে মেতেছিল গাজাবাসী। কিন্তু তাঁদের আশা এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল ইজরায়েল সেনারা। আগামী ১৯ নভেম্বর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে হামাস ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে। ইজরায়েলও মুক্তি দেবে ফিলিস্তিন বন্দিদের।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ