গাজায় যুদ্ধে যেতে অনীহা, কারাদণ্ড ইজরায়েলি তরুণের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  এবার ইজরায়েলের বিরুদ্ধে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি না হওয়ায় এক ইহুদি তরুণকে কারাদণ্ড দিল ইজরায়েলি প্রশাসন। জানা গিয়েছে, ওই তরুণের নাম ১৮ বছর বয়সী তাল মিৎনিক । তাঁকে ৩০ দিনের জন্য কারাগারে থাকতে হবে। ওই ইহুদি তরুণকে কারাদণ্ড দেওয়া নিয়ে ইজরায়েলের তরফে জানান হয়েছে, রাজনৈতিক কারণ দেখিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে আপত্তি জানিয়েছিলেন তাল মিৎনিক। এ কারণে তাঁকে সাজা দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর গাজায় ইজ রায়েলের হামলা শুরুর পরে এই প্রথম কোন ব্যক্তিকে এই কারণে জেলবন্দি করল ইজরায়েলি প্রশাসন।

তবে এই যোগদান নিয়ে মিৎনিক জানান,’ নশৃংসতা দিয়ে নৃশংসতার জবাব দেওয়া যায় না বলে আমি বিশ্বাস করি। তাই গাজায় হামলা চালানোর জন্য ইজরায়েলি বাহিনী যোগদানে সম্মত হয়নি।‘ তাই তাঁকে এবার জেলবন্দি করল ইজরায়েলি প্রশাসন । গাজার মাটিতে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে ১২ সপ্তাহ ধরে।  তাতে একটুও বদল হয়নি ইজরায়েল বাহিনীর মনোভাব। বর্তমানে ইজরায়েলি বিমান হামলায় মাগাজি শরণার্থীশিবিরে থাকা সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।গত ৭ ই অক্টোবর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ২১ হাজারের ও বেশি মানুষ। শুধু তাই নয় আহত হয়েছেন ৫৩ হাজার ৩২০ জন।

ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী।অন্যদিকে গাজায় মৃত্যুমিছিল রুখতে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ করেছিল। তবে ইজরায়েল প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না। এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে।

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

বিদায় বন্ধু! কর্মজীবনের শেষ দিনে আট বছরের সঙ্গী বাসকে ভালবাসার চুম্বন চালকের

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন