রাফায় অবিলম্বে ইজরায়েলকে হামলা বন্ধের নির্দেশ আন্তর্জাতিক আদালতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ড তছনছ করার পরে গত কয়েকদিন ধরে রাফায় ধ্বংসলীলা চালানো শুরু করেছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। ইজরায়েলের হামলায় প্রতিদিনই প্রচুর নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। বিমান থেকে ফেলা বোমায় গুঁড়িয়ে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি। এবার অবিলম্বে রাফায় হামলা বন্ধ করতে ইজরায়েলকে নির্দেশ দিল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের ১৫ সদস্যের বিচারপতির বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। যদিও ওই নির্দেশ মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন।

গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলার বদলা নিতে গাজা ভূখণ্ডজুড়ে হামলা চালাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের দোসর ইজরায়েল। ওই সময়ে তেল আভিভের তরফে গাজার বাসিন্দাদের রাফায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশের পরেই লক্ষ লক্ষ নিরীহ ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে রাফায় অস্থায়ীভাবে আশ্রয় নেন। গাজা ভূখণ্ড থেকে প্রায় ১৫ লক্ষ মানুষ রাফায় চলে গিয়ে নতুন ডেরা বেঁধেছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে রাফায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। রাফায় ইজরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা।

এদিন দক্ষিণ আফ্রিকার আর্জির প্রেক্ষিতে রায় দিতে গিয়ে অবিলম্বে রাফায় হামলা বন্ধের জন্য ইজরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। সেই সঙ্গে রাফায় বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে যাতে আন্তর্জাতিক সাহায্য পৌঁছতে পারে তার জন্য রাফা সীমান্ত খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। গত কয়েক সপ্তাহ ধরে রাফায় ইজরায়েল যেভাবে নর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রধান বিচারপতি নওয়াফ সালাম।  

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?