চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাওয়ার সময় ফোন বন্ধ রাখলেই বিনামূল্যে এক বোতল মদ উপহার দিচ্ছে এই রেস্তোরাঁ

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর।একটি ইতালীয় রেস্তোরাঁয় দিচ্ছে অফার। বিনামূল্যে পেয়ে যাবেন দামী মদের বোতল।আল কনডোমিনিও, ভেরোনার একটি নতুন প্রতিষ্ঠান খুলেছে। আর সেখানেই দিচ্ছে এই মূল্যবান অফার। ভাবছেন তো এটা তো দারুণ সূযোগ।তবে না এর জন্য একটা শর্ত রাখছেন রেস্তোরাঁটি।আহামরি কিছু শর্ত নয়। আর এই শর্ত জিতে নিতে পারলেই সোনাই সোহাগা। পেয়ে যাবেন বিনামূল্যের মূল্যবান মদের বোতল।

আর এই বিশেষ শর্তটি শুনলে অবাক হবেন আপনিও। তেমন কিছু নয়, আপনার খাবারের সময় আপনার ফোনটি বন্ধ করুন।ব্যাস জিতে নিন বিনামূল্যের এই অফারটি।আর এই বিষয় নিয়ে কোম্পানির মালিক অ্যাঞ্জেলো লেলা জানান যে, ‘ এতে ফোনের নেশা থেকে সরে কিছুক্ষণের জন্য প্রকৃত কথোপকথনে মিশে যাবে। যা কথোপকথনকারী উভয়কেই উৎসাহিত করবে৷ এতে ডিনারে একে অপরের সাথে মানসিক অ্যাটাচ করতে পারবে।’

তিনি আরও বলেন ‘আমরা একটি রেস্তোরাঁ খুলতে চেয়েছিলাম যা অন্যদের থেকে আলাদা  হবে। সুতরাং আমরা এই পদ্ধতিটি বেছে নিয়েছি। এতে একসঙ্গে একটি আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করতে পারে সকলেই। ফোনের নেশা নিয়ে তিনি একইসাথে বলেন যে, ফোনের নেশা একটি সমস্যা হয়ে উঠছে। প্রতি পাঁচ সেকেন্ডে সেকেন্ডে আপনার ফোনের দিকে তাকানোর দরকার নেই। এটা একটা ড্রাগের মতই নেশা। এটা একটা ভাল সূযোগ,কিছু মূহুর্তের জন্য সকলে ফোনের নেশা থেকে দূরে থেকে ভাল ‘ওয়াইন’ উপভোগ করতে পারবে।’

এই রেস্তোরাঁয় পা দেওয়ার পর ফোনটি কাস্টমারেরা তাঁদের পার্সোনাল লক বক্সে রেখে দেয়। এরপর রেস্তোরাঁটি উৎসাহী অংশগ্রহণকারীদের জন্য তাদের পরের বার বিনামূল্যে খাবার দিয়ে পুরস্কৃত করে। মিডিয়া আউটলেট জানিয়েছে, এই অভিনব উদ্যোগটি নেওয়াই বেশ ভালমত সাড়া মিলেছে গ্রাহকদের মধ্যে, পাশাপাশি এউ উদ্যোগ গ্রাহকদের আকর্ষণীয় করছে। তাতে ব্যবসার উন্মতি ও হচ্ছে।

শুধু তাই নয়, মালিক লেলা বলছেন যে ‘নব্বই শতাংশ গ্রাহক ওয়াইনের বিনিময়ে তাদের ফোন রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এবং তাঁরা এটাকে খুব ভালমত উপভোগ করছে।’

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ