৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  দক্ষিণ জাপানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশের কাছে রিখটার স্কেলে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নীচে। প্রবল কম্পনের পরই কুমামোতো-সহ উপকূলবর্তী একাধিক অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। সেই আশঙ্কায় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সরকারি নির্দেশিকা মেনে চলার জন্যও আবেদন জানানো হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কয়েকটি এলাকায় ইতিমধ্যেই ওই উচ্চতার ঢেউ পৌঁছেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।ভূমিকম্পের জেরে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের উপর অবস্থানের কারণে দেশটিতে প্রায়শই ভূমিকম্প হয়। চলতি বছরের জুন মাসেও উত্তর জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

আরও পড়ুনঃ ‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

২০১১ সালে ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এবং তার পরের সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা আজও জাপানের মানুষের মনে দগদগে স্মৃতি হয়ে রয়েছে। সেই বিপর্যয়ে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই সাম্প্রতিক ভূমিকম্পের পর কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জাপান প্রশাসন

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি