সেপ্টেম্বরেই পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতাসীন দলের নেতা হিসেবে আর থাকবেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা । চলতি বছর সেপ্টেম্বরে ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়াবেন।  আগামী মাসের দলীয় নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসাবে  দাঁড়াবেন না জাপানের প্রধানমন্ত্রী। এখান থেকেই স্পষ্ট যে খুব শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে জাপান।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে কিশিদা বলেন, ‘সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ হচ্ছে। আমি আর নির্বাচনে দাঁড়াব না।   এলডিপির নেতৃত্বে একজন নতুন মুখের জন্য সময় এসেছে । ‘ বলা বাহুল্য, বিভিন্ন কারণে তার প্রতি সমর্থন ব্যাপকভাবে কমেছে জাপানে। তাই মনে করা হচ্ছে, সেইজন্য তিনি আর প্রধানমন্ত্রী হিসাবে দাঁড়াবেন না।   কিশিদার পদত্যাগের সিদ্ধান্তে এলডিপির প্রধান হিসেবে কে তার জায়গা নেবেন তা নিয়ে শুরু হতে পারে প্রতিযোগিতা।

উল্লেখ্য, কিশিদার জায়গায়  যিনি আসবেন তাঁকে  জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি সম্মুখীন হতে হবে। তাই জাপানের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। বলা বাহুল্য, ফুমিও কিশিদা ২০২১ সালের সেপ্টেম্বরে তিন বছরের মেয়াদের জন্য দলীয় সভাপতি নির্বাচিত হন। এরপর তিনি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন।  কোভিড মহামারীর সময়ে জাপানের নেতৃত্বে ছিলেন ফুমিও কিশিদা। 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?