বিয়ের আগে শেষ জন্মদিনে মাতলেন জাপ-রাজকুমারী

বিয়ে আগামী মঙ্গলবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভালোবাসার মানুষকে বিয়ে করবেন বলে রাজকীয় মর্যাদা বিসর্জন দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জাপ-রাজকুমারী মাকো। মঙ্গলবার সেই মাহেন্দ্রক্ষণ। তার আগে শনিবার ঘটা করে পালন করলেন জন্মবার্ষিকী। এদিন ছিল ৩০তম জন্মবার্ষিকী।

জাপান রাজপরিবারের সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ইম্পিরিয়াল হাউজহোল্ড এজেন্সি মাকোর জন্মদিনের অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেছে। তবে রাজ-পরিবারের তরফ থেকে অনুষ্ঠান নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।আগামী মঙ্গলবার প্রাক্তন সহপাঠী কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জাপ-রাজকুমারী মাকো। নিয়ম অনুসারে রাজপরিবারের বাইরে কেউ বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাঁকে স্বাভাবিক নিয়মে হারাতে হবে রাজকীয় মর্যাদা। তবে এই নিয়ম পুরুষ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোমুরো পেশায় আইনজীবী। রয়েছেন আমেরিকায়। বিয়ের পর জাপ-রাজকুমারীও আমেরিকা চলে যাবেন।

এই বিয়ে ২০১৮ সালে হওয়ার কথা থাকলেও পাত্রের পরিবার আর্থিক সমস্যায় জড়িয়ে পড়ায় বিয়ে পিছিয়ে যায়। গুজব রটে, কোমুরের মা তাঁর প্রাক্তন প্রেমিকের থেকে মোটা টাকা ধার করেছিলেন। সেই টাকা ফেরত দিতে পারেননি। এও শোনা যায়, ধারের টাকা শোধ করতে ব্যর্থ হওয়ার খবরের জেরে রাজপরিবার বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে জানা যায় সেই খবর ভিত্তিহীন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার