গাজায় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে আমেরিকার সংসদ ভবনের সামনে বিক্ষোভ ইহুদিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গাজা উপত্যকায় মার্কিন-ব্রিটিশ মদতে চলা ইজরায়েলের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে  পথে নামলেন কয়েক হাজার ইহুদি। ‘জুইশ ফর পিস’ নামে একটি সংগঠনের ডাকে বুধবার আমেরিকার সংসদ ক্যাপিটাল ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা। শিশু ও মহিলাদের উপরে নারকীয় হত্যাযজ্ঞের পিছনে যে সব ইহুদিদের সমর্থন নেই, তাও স্পষ্ট করে দেন। বিক্ষোভে অংশ নেওয়া তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ক্যাপিটাল পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ‘রোলিং স্টোন’ জানিয়েছে, গাজায় চলা নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল জুইশ ভয়েস ফর পিস নামে মার্কিন ইহুদিদের সংগঠন। ওই ডাকে সাড়া দিয়ে ক্যাপিটাল ভবনের সামনে জড়ো হয়েছিলেন কয়েক হাজার ইহুদি। বিক্ষোভে সামিল হয়েছিলেন একাধিক ইহুদি ধর্মগুরুও (র‍্যাবাই)। বিক্ষোভকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইহুদিরা চাইছে, গাজায় ফিলিস্তিনি নিধন বন্ধ হোক’, ‘অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চালু হোক’, ‘গাজায় নিরীহ শিশু ও মহিলাদের’ প্রাণ নেওয়া চলবে না’। বেশ কয়েকশো ইহুদি বিক্ষোভকারী ক্যাপিটাল ভবনের ভিতরে ঢুকে বিক্ষোভ শুরু করেন।  

বিক্ষোভ দেখানোর পাশাপাশি মার্কিন ইহুদিদের সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে বলা হয়েছে, ‘৭৫ বছর ধরে ইজরায়েল সরকার ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে এবং তাদের সম্প্রদায়কে জাতিগতভাবে নিধন করছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গাজায় গণহত্যা চালাচ্ছে। ওই হত্যাযজ্ঞের সঙ্গে আমরা নিজেদের জড়াতে চাই না।’

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের