অল্পের জন্য রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : অল্পের জন্য রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার রাতে একটি নির্বাচনী সভায় মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্টের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে প্রেসিডেন্ট বাইডেন সুস্থই রয়েছেন।

দুর্ঘটনার পর হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার রাতে উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন একটি নির্বাচনী সভায় অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ে প্রেসিডেন্টের গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। জানা গিয়েছে, প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন। তবে তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে গাড়িটি প্রেসিডেন্টের গাড়িকে ধাক্কা মেরেছে, সেটিকেও আটক করা সম্ভব হয়েছে।সেইসঙ্গে গাড়ির চালককেও ধরা সম্ভব হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অন্য একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়।

ঠিক কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেবিষয়ে এখনই কিছু বলতে চায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। গত বছরও মার্কিন প্রেসিডেন্টের জন্য থাকা এয়ারস্পেসে একটি প্রাইভেট বিমান ঢুকে পড়েছিল। বাইডেনের ডেলাওয়্যার ভোকেশান হোমের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ওই প্রাইভেট বিমানটিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই য়াত্রাতেও মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর কোনও ক্ষতি হয়নি।

গত বছরের পর ফের মার্কিন প্রেসিডেন্টের কনভয় দুর্ঘটনার কবলে পড়ায় প্রেসিডেন্টের নিরাপত্তাই এখন প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা যাতে ফের না ঘটে, সেজন্য সতর্ক মার্কিন প্রশাসন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের