বিদায় লগ্নে অনুশোচনায় ভুগছেন জো বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে সময় খুব কম। আগামী জানুয়ারীতেই আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শফথ নেবে ট্রাম্প। এর মধ্যেই সমস্ত কাজ বুঝিয়ে দিতে হবে বাইডেনকে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজিও হয়েছে বাইডেন। বিদায়ী লগ্নে এই মুহূর্তে নতুন করে অনুশোচনায় ভুগছে বাইডেন।

জানা গিয়েছে,ট্রাম্পের বিপরীতে নির্বাচনে অংশ না নেওয়ায় তাঁর এই অনুশোচনা। বাইডেন মনে করছেন, নির্বাচনে অংশ নিলে জনগণ হয়তো তাকেই বেছে নিত। এভাবে হেরে যেতে হত না।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকমাস আগে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রার্থীতা প্রত্যাহার করে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। ভেবেছিলেন কমলার হাতে আমেরিকার দায়িত্বভার যেতে পারে। কিন্তু ফল হল উলট পুরান। বিপুল পরিমাণ ভোটে জিতলেন ট্রাম্প। বিদায়ী লগ্নে এই সিদ্ধান্ত নিয়ে গভীর অনুশোচনা করছেন বাইডেন।

অবশ্য কমলাকে সরাসরি দোষারোপ করেননি বাইডেন প্রশাসন। তবে ডেমোক্র্যাটদের ধারণা, নির্বাচনে কমলার পরিবর্তে বাইডেন অংশ নিলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে সহজেই হারিয়ে দিতেন তিনি। জানা যায়, বাইডেন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অনুতপ্ত। শুধু বাইডেনই নয়, অনেক ডেমোক্র্যাটদেরও ধারণা, এটি বাইডেনের ভুল সিদ্ধান্ত ছিল।

ডেমোক্র্যাটদের অনেকে মনে করছেন গারল্যান্ড ৬ জানুয়ারির ঘটনায় ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়ে সঠিক সময়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছেন তদন্তকারীরা। যদি তিনি সঠিক সময়ে তদন্ত করে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে পারতেন, তবে নির্বাচনে বাইডেন জয় পেতেন বলে মত ডেমোক্র্যাটদের একাংশের।

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

যমুনা এক্সপ্রেসওয়েতে এসি স্লিপার বাসে ভয়াবহ আগুন, দগ্ধ মৃত প্রায় ৯

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা