আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হামাস-পুতিনকে জিততে দেব না, হুঙ্কার ‘যুদ্ধবাজ’ বাইডেনের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাস যে আমেরিকার প্রধান শত্রু প্রকাশ্যেই তা ঘোষণা করে দিলেন ‘যুদ্ধবাজ’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘হামাস কিংবা পুতিন-কাউকেই জিততে দেব না।’ কূটনীতিবিদরা মনে করছেন, এমন বক্তব্যের আড়ালে গাজায় ফিলিস্তিনি নিধন যজ্ঞ শুরু করার ইঙ্গিত দিয়েছেন ‘জল্লাদ’ বাইডেন।

বৃহস্পতিবার ওভালের কার্যালয় থেকে জাতির উদ্দেশে জ্ঞানগর্ভ ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই ভাষণে হামাস ও রুশ প্রেসিডেন্ট পুতিনকে একই বন্ধনীতে ফেলে তিনি বলেন, ‘হামাস এবং পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে; কিন্তু তাদের লক্ষ্য একই। তারা উভয়ই প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়।’ বিশ্বের অধিকাংশ মানুষ মার্কিনিদের ঘৃণার চোখে দেখলেও নিজেদের ‘মহান জাতি’ হিসেবে আখ্যা দিয়েছেন  যুদ্ধবাজ বাইডেন। তাঁর কথায়, ‘মহান জাতি হিসেবে আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো একজন স্বৈরাচারী শাসককে জয়ী হতে দিতে পারি না, দেব না।’

ইজরায়েলের খুনে বাহিনীর পাশে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের মতো ইজরায়েলের সফলতা নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আর সেই কারণে ইজরায়েলের আকাশ পাহারা দেয়ার জন্য আয়রন ডোম নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছি আমরা। ইজরায়েলের জনগণকে রক্ষা করার জন্য তাদের সবসময় যা প্রয়োজন তা আমাদের নিশ্চিত করতে হবে।’ আমেরিকা আগের চেয়ে অনেক শক্তিশালী এবং বিশ্বজুড়ে দাদাগিরি করাই যে একমাত্র কাজ তাও স্পষ্ট করে দিয়েছেন বাইডেন।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ