৭০ কোটি ডলারের বিনিময়ে মীমাংসা করছে জনসন অ্যান্ড জনসন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : জনসন অ্যান্ড জনসন সংস্থাটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এই অভিযোগ স্বীকার না করলেও তোপের মুখে পড়েছিল সংস্থাটি। তাই উত্তর আমেরিকার বাজার থেকে অভিযুক্ত পণ্যগুলো প্রত্যাহার করে নিয়েছিল জেঅ্যান্ডজে। এবার ৭০ কোটি মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে রাজি হয়েছে সংস্থাটি। সংস্থাটি জানিয়েছে, তারা চায় যে এই মামলার নিষ্পতি হোক।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল মঙ্গলবার (১১ জুন) জানিয়েছেন যে, জনসন অ্যান্ড জনসন তাদের ট্যালকম পাউডার পণ্যগুলোর অভিযোগ নিষ্পত্তির জন্য ৭০ কোটি ডলার পরিশোধে রাজি হয়েছে।

জানা গেছে তবে যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সঙ্গে এই মীমাংসা করতে চেয়েছে। তবুও নিজেদের দোষ স্বীকার করেনি কসমেটিকস নির্মাতা সংস্থাটি।

এই নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, বিপজ্জনক পদার্থ রয়েছে এমন কসমেটিক পণ্যের মাধ্যমে সম্প্রদায়গুলোকে টার্গেট করা হয়েছে যা কেবল বেআইনি নয়, এটি অত্যন্ত নিষ্ঠুর মনোভবাবৃত্তি।

পাশাপাশি তিনি আরও জনিয়েছেন যে, জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পণ্যগুলো যে বিপুল পরিমাণে ক্ষতি করেছে তা অর্থ দিয়েই ঠিক করা যাবে না। এটা আগের অবস্থায়ও ফিরে আসবে না।

এই নিয়ে জনসন অ্যান্ড জনসনের কতৃপক্ষ জানিয়েছে যে ট্যালকম পণ্য মামলাটির সমাধান করতে সংস্থাটি ‘বিভিন্ন পথ’ খুঁজেছে।

উল্লেখ্য ২০২৩ সালের এপ্রিলে সংস্থাটি ৮৯০ কোটি ডলারের একটি চুক্তির প্রস্তাব করেছিল, যা ‘ট্যালকম মামলাটির সমস্ত দাবিগুলিকে ন্যায়সঙ্গতভাবে এবং দক্ষতার সঙ্গে সমাধান করবে।জেঅ্যান্ডজে জানিয়েছিল, এই অর্থ গত ২৫ বছরেরও বেশি সময় ধরে অভিযোগ তোলা হাজার হাজার মানুষকে দেওয়া হবে।

জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) ট্যালকম পাউডারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান আছে এই নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলে আসছে। এই সংস্থার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছিল আমেরিকায়। কিন্তু বরাবরই জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ তাদের পণ্য থেকে ক্যান্সারের ঝুঁকির আশঙ্কা উড়িয়ে দিয়েছে। এগুলিকে নিরাপদ বলেই সবসময়ই দাবি করেছে সংস্থাটির কতৃপক্ষ।এই বিষয়ে প্রায় কয়েক হাজার মামলা দায়ের হয়েছে সংস্থাটির বিরুদ্ধে। তবুও এই দায় স্বীকার করতে নারাজ সংস্থাটির কতৃপক্ষ। তবে এবার ৭০ কোটি মার্কিন ডলার পরিশোধ করতে চাই সংস্থাটি। এই পরিশোধ করার মাধ্যমে অভিযোগের সুরাহা করতে রাজি হয়েছে জনসন অ্যান্ড জনসনের কতৃপক্ষ।

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের