‘জনসন অ্যান্ড জনসন’ পাউডার থেকে ক্যানসার, জরিমানার কবলে সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয়  শিশুদের প্রসাধনী নির্মাতা সংস্থা  জনসন অ্যান্ড জনসন। তবে এই সংস্থার প্রসাধনীর মধ্যে রয়েছে  পাউডার। আর তা  নিয়ে বারবার বিপাকে পড়েছে জনসন অ্যান্ড জনসন। এবার ৪৫ মিলিয়ন ডলার জরিমানার কবলে পড়ল শিশু প্রসাধনী সংস্থা। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলার পরিবার অভিযোগ করেছে জনসনের পাউডার ব্যবহার করে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাই সেই অভিযোগের ভিত্তিতেই বড়সড় জরিমানার কবলে পড়ল সংস্থা।

কি অভিযোগ উঠেছিল ‘জনসন অ্যান্ড জনসন’ সংস্থার নামে? ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হন মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলা টেরেসা গার্সিয়া। তাঁর মেসোথেলিওমা হয়েছিল।  যা মূলত হয়ে থাকে অ্যাসবেস্টসের সংস্পর্শে এলে । তাই সংস্থার  নামে অভিযোগ দায়ের করে টেরেসার পরিবার। শুক্রবার  শিকাগোয় বিচারকরা রায় দেন, টেরেসা মৃত্যুর জন্য ৩০ শতাংশ দায় ‘জনসন অ্যান্ড জনসনের’। আদালতে টেরেসার পরিবার জানিয়েছে,  সংস্থা ভালোভাবেই জানত যে তাদের পাউডারের মধ্যে রয়েছে অ্যাসবেস্টস। এরপরেও তারা সেটা বিক্রি করত। এই অভিযোগের ভিত্তিতেই ৪৫ মিলিয়ন ডলার জরিমানার কবলে পড়ে সংস্থা।

উল্লেখ্য, অ্যাসবেস্টস যেমন শিশুদের জন্য ক্ষতিকর। তারথেকেও বেশি বিপদ ডেকে আনে  পূর্ণবয়স্কদের। বর্তমানে একের পর এক অভিযোগ ওঠার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি কমেছে শিশু প্রসাধনী নির্মাতা সংস্থার। তবে এই নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি জনসন অ্যান্ড জনসন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক