চিরঘুমে ‘টাইটানিক’ ও ‘অবতার’ ছবির প্রযোজক জন ল্যান্ডাউ

Share:

নিজস্ব প্রতিনিধি: না ফেরার দেশে পারি দিলেন বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া ‘টাইটানিক’ ও ‘অবতার’ ছবির প্রযোজক জন ল্যান্ডাউ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। চিরঘুমে ঢলে পড়ার সময়ে স্ত্রী জুলি এবং দুই ছেলে জুডি ও জিমি-সহ অসংখ্য অনুরাগীকে রেখে গিয়েছেন। শনিবার পরিবারের তরফ থেকে অস্কার বিজয়ী প্রযোজকের চিরঘুমে পাড়ি দেওয়ার কথা জানানো হয়েছে। যদিও কী কারণে ল্যান্ডাউয়ের মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি। ল্যান্ডাউয়ের মৃত্যুর খবরে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় বন্ধুর মৃত্যুর খবরে মুষড়ে পড়েছেন ‘টাইটানিক’ ও ‘অবতার’ ছবির পরিচালক-প্রযোজক জেমস ক্যামেরন।

হলিউডের বিখ্যাত প্রযোজক দম্পতি এলি এবং এডি ল্যান্ডাউয়ের সন্তান জন পড়াশোনার শেষেই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন। হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা’ ‘টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স’-এ আল্প সময়ের জন্য নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছেন। সাড়া জাগানো ‘দ্য লাস্ট অফ দ্য মোহিকানস’ এবং ‘ডাই হার্ড টু’ সহ বেশ কয়েকটি ছবি তাঁর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। পরে প্রখ্যাত পরিচালক-প্রযোজক জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বাঁদেন ল্যান্ডাউ। ১৯৯৭ সালে দু’জনে মিলে তৈরি করেন ব্লক বাস্টার ছবি ‘টাইটানিক’। ওই ছবির জন্য অস্কার মনোনয়নও পান। এর পরে ‘অবতার’ এবং ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ নির্মাণ করেন।

প্রিয় বন্ধু জন ল্যান্ডাউয়ের অকাল প্রয়াণে মুষড়ে পড়েছেন হলিউডের স্বনামধন্য প্রযোজক-পরিচালক জেমস ক্যামেরন। সামাজিক মাধ্যমে এক শপোকবার্তায় তিনি লিখেছেন, ‘একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। জন ল্যান্ডাউ ছিলেন স্বপ্নচারী। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে’।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে