কেনিয়ায় কর বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে ২৩, বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কর বিরোধী আন্দোলনে উত্তপ্ত কেনিয়া। ইতিমধ্যেই বিক্ষোভকারীদের উপরে পুলিশের চালানো গুলিতে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারীদের উপরে পুলিশের নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ক্ষুব্ধ কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো। ইতিমধ্যেই নয়া কর বিলে স্বাক্ষর না করে তা সংসদে ফেরত পাঠিয়েছেন। সাধারণ মানুষের উপরে যাতে করের বাড়তি বোঝা না চাপে সেই বিষয়টি মাথায় রেখে বিলে সংশোধন করার পরামর্শ দিয়েছেন। সাধারণ মানুষের ক্ষোভের পাশাপাশি রাষ্ট্রপতির বিলে সই না করার বিষয়টিতে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে কেনিয়া সরকার।  

 সম্প্রতি নয়া কর কাঠামো চালুর ঘোষণা করেছে কেনিয়া সরকার। আর ওই সিদ্ধান্তের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েছেন কেনিয়াবাসীরা। গত কয়েকদিন ধরেই নয়া কর বিরোধী আন্দোলন চলছে। রাজধানী নাইরোবি-সহ গোটা দেশেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মুখে নয়া কর কাঠামোয় খানিকটা পরিমার্জনও করেছে কেনিয়া সরকার। যদিও তাতে সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা। তারা নয়া কর পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) সংসদ চলার সময়েই রাজধানী নাইরোবিতে বিশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা। জোর করেই সংসদ ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। আর তাদের রণংদেহী মূর্তি দেখে সংসদ ভবনের বেসমেন্টে আশ্রয় নেন সাংসদরা। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই সক্রিয় হয় পুলিশ। বিক্ষোভকারীদের বাধা দেন। দু’পক্ষের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও চালায় নিরাপত্তা রক্ষীরা।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে