দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিষ্ঠাবার্ষিকীর কুচকাওয়াজে মেয়েকে নিয়ে হাজির কিম, শুভেচ্ছা জানালেন জিনপিং ও পুতিন

নিজস্ব প্রতিনিধিঃ পিয়ংইয়ংয়ে পালিত হল উত্তর কোরিয়ার ৭৫ প্রতিষ্ঠাবার্ষিকী। জমকালো অনুষ্ঠানটিতে হাজির ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও তাঁর মেয়ে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কোয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়া ও চিনের প্রতিনিধিরা।

জমকালো কুচকাওয়াজে অংশ নেয় আধা সামরিক বাহিনীর সদস্যরা। ফুটিয়ে তোলা হয়েছে উত্তর কোরিয়ার পতাকা, রঙিন বর্ণে ফুটিয়ে তুলেছে ৭৫ সংখ্যাটি। বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করানো হয়। আতশবাজির প্রদর্শনী হয়। কিম জং উন উচ্ছ্বাস প্রকাশ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন,  রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক সবদিক থেকে আরও দৃঢ় হবে। শুভেচ্ছা জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া সফরে যাওয়ার কথা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের মধ্যেই কিম মস্কো যাচ্ছেন। রাশিয়া সফরে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে কিমের। অস্ত্র সরবরাহের বিষয়েও তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ