‘ভারতকে খালিস্তান করে দেব’, দিল্লির পর এবার আহমেদাবাদের একাধিক স্কুলে নাশকতার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আতঙ্ক ছড়াল গুজরাটে। সোমবার আহমেদাবাদের একাধিক স্কুলে হুমকি ই-মেল পৌঁছনোর অভিযোগ সামনে এসেছে। এই খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে পুলিশ ও প্রশাসন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত স্কুলগুলিতে পৌঁছে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। শুধু আহমেদাবাদ নয়, ভদোদরার কয়েকটি স্কুলেও একই ধরনের হুমকি ই-মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ই-মেলগুলিতে ভারতকে ‘খালিস্তান’ বানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই বার্তা পাওয়ার পরই স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু স্কুলে সাময়িকভাবে পড়ুয়াদের বাইরে বের করে আনা হয় এবং গোটা এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তার চাদরে।

আরও পড়ুন: জুতো থেকে অন্তর্বাস সবই গায়েব, রহস্যময় চুরির নেপথ্যে ‘বিড়াল চোর’ 

উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র কয়েকদিন আগেই রাজধানী দিল্লির একাধিক স্কুলে একই ধরনের হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। সেই ই-মেলগুলিতে আফজল গুরুর স্মৃতির নামে দিল্লিকে ‘খালিস্তান’ বানানোর ষড়যন্ত্রের কথা লেখা ছিল। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় উল্লেখ করে হামলার হুমকিও দেওয়া হয়েছিল, যা প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র কয়েকদিন আগেই রাজধানী দিল্লির একাধিক স্কুলে একই ধরনের হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। সেই ই-মেলগুলিতে আফজল গুরুর স্মৃতির নামে দিল্লিকে ‘খালিস্তান’ বানানোর ষড়যন্ত্রের কথা লেখা ছিল। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় উল্লেখ করে হামলার হুমকিও দেওয়া হয়েছিল, যা প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

দিল্লির ঘটনার তদন্ত এখনও পুরোপুরি শেষ না হতেই গুজরাটে ফের এমন হুমকি আসায় বিষয়টি আরও গুরুতর বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পুলিশ ইতিমধ্যেই ই-মেলগুলির উৎস খতিয়ে দেখার কাজ শুরু করেছে। সাইবার সেলের সাহায্যে প্রেরকদের শনাক্ত করার চেষ্টা চলছে। আপাতত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানা গেলেও, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক