জার্মানির বিদেশ মন্ত্রীকে চুমু খেয়ে বিপাকে ক্রোয়েশিয়ার মন্ত্রী

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার বার্লিনে(Berlin) বসেছিল ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন(European Union summit)। সেই বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রীরা দলগত ছবি তোলার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় ঘটে এক চমকপ্রদ ঘটনা, যা নেটপাড়ায় ভাইরাল হতেই শুরু হয় ব্য়াপক সমালোচনার ঝড়।

ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে জার্মানির বিদেশ মন্ত্রীকে (German Foreign Minister) চুমু (Kiss) খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্কের মুখে পড়েন ক্রোয়েশিয়ার বিদেশ মন্ত্রী (Croatia Foreign Minister)। X হ্য়ান্ডেলে ভাইরাল ভিডিওতে দেখা যায়, জার্মান মন্ত্রীকে দেখে প্রথমে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন ক্রোয়েশিয়ার মন্ত্রী। তাররেই তাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যান ক্রোয়েট নেতা গর্ডান গ্রিলিক-রাডম্যান। কিন্তু সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেন জার্মান মন্ত্রী আনালেনা বেয়ারবক। ফলে তাঁর গালে চুমু খান ক্রোয়েট নেতা। এতে কিছুটা বিব্রত হওয়ার পর হাসিমুখে পরিস্থিতি সামাল দেন জার্মানির বিদেশ মন্ত্রী।  

এই ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই ব্য়াপক নিন্দার ঝড় ওঠে বিভিন্ন রাজনৈতিক মহলে। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় ক্রোয়েশিয়ার বিদেশ মন্ত্রীকে। এই ঘটনায় সরব এক বিশিষ্ট ক্রোয়েট নারী অধিকার কর্মী রাদা বোরিচ। তিনি বলেন, ক্রোয়েশিয়ার মন্ত্রী প্রোটোকল জানেন না। কারণ ‘উষ্ণ অভিবাদন’ এমন লোকদের সঙ্গে হওয়া উচিত যাদের সঙ্গে আপনার এমন সম্পর্ক রয়েছে, যা চুম্বনের মাধ্যমে শুভেচ্ছা জানানোর অনুমতি দেয়। কিন্তু এটি স্পষ্ট যে, এখানে এ ধরনের কোনো সম্পর্ক নেই। দেশ-বিদেশের বিভিন্ন সমালোচনার মুখে পরে শেষ পর্যন্ত গত শনিবার ক্ষমা চান ক্রোয়েট বিদেশ মন্ত্রী। এক স্থানীয় দৈনিক সংবাদপত্রে তিনি জানিয়েছেন, ‘আমরা মন্ত্রীরা সবসময় একে অপরকে আন্তরিকভাবে অভিবাদন জানাই। কিন্তু কেউ যদি এই ঘটনায় খারাপ কিছু দেখে থাকেন, তাহলে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ তবে এ বিষয়ে কোনও মন্তব্য় করেনি জার্মানির বিদেশ মন্ত্রী আনালেনা বেয়ারবক।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর