মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে হত্যার পরিকল্পনা, বিপুল অস্ত্রসহ আটক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিনা কারণেই কাজ থেকে তাঁকে ছাঁটাই করেছিল কর্তৃপক্ষ। কাজ হারিয়ে মাথা আর ঠিক রাখতে পারেনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কুয়াচুয়া ব্রিলিয়ন জিওয়ং। প্রতিশোধ নিতে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছিল। উদ্দেশ্যসাধনের জন্য প্রচুর অস্ত্র নিয়ে হোয়াইট হাউজে হানা-ও দিতে গিয়েছিল। যদিও শেষ রক্ষা হয়নি। হোয়াইট হাউজে ঢোকার আগেই জিওয়ংকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। ঠাঁই হয়েছে জেলে। যদিও তাতে দমছেন না জিওয়ং। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে হোয়াইট হাউজে ফের হানা দেবেন বলে হুঙ্কারও ছুঁড়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ক্যালিফোর্নিয়ার এক সুপার মলে চাকরি করতেন জিওয়ং। সম্প্রতি তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। রাগে গত ২১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়া থেকে অত্যাধুনিক ‘এআর-১৫’ অস্ত্র, গোলাবারুদ  নিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হোয়াইট হাউজের দিকে এগোতে থাকে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইওয়ার কাস কাউন্টি থেকে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময়ে জিওয়ং জানান, প্রেসিডেন্ট বাইডেন সহ অন্যান্য আধিকারিকদের হত্যার উদ্দেশেই হোয়াইট হাউজের দিকে যাচ্ছিল।’

মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টের অন্যতম আধিকারিক জাস্টিন লাসন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন, শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফউসি সহ মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেছিল জিওয়ং। আটকের সময় তাঁর কাছে থাকা মোবাইল ফোনে গুগল ম্যাপে হোয়াইট হাউজের রুট পাওয়া গিয়েছে।’

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের