সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সপ্তাহের শুরুটা যে ভয়ানক হবে তা ভাবতে পারেনি কুয়েতের বাসিন্দারা। সাইরেনের শব্দে ঘুম  ভাঙতেই  ঘিরে ঘরে ভয়। সতর্ক করে জানানো হয় ইরান ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এই খবর পেতেই বাসিন্দাদের মধ্যে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। এই হামলার পরেই নতুন করে উত্তাপ বাড়ছে মধ্যপ্রাচ্যে।

কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, সোমবার(১জুন) সকালে সারাদেশে সাইরেন বেজে ওঠে। শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে বলেও জানানো হয়েছে।  কুয়েত ইরানের হামলার খবর জানানোর কয়েক মিনিট পরেই মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানায়, তারাও ইরানের র‍্যাডার এবং ড্রোনের কমান্ড ও কন্ট্রোল সাইটগুলোতে হামলা চালিয়েছে। সেন্টকমের মতে, ইরান শনিবার ও রবিবার যে হামলা চালিয়েছিল তার জবাবে আমেরিকা আত্মরক্ষার্থে এই হামলা চালিয়েছে। অন্যদিকে প্রতিশোধ হিসেবে ইরান আন্তর্জাতিক জলসীমায় উড়ন্ত একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংস করেছে বলেও দাবি করেছে। 

আরও পড়ুন: ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সেন্টকম জানিয়েছে যে, শনিবার ও রবিবার এই হামলাগুলো চালানো হয়। এই হামলার সময়  মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি থেকে ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দুটি একমুখী আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে। ইরানের গোরুক অঞ্চল এবং কেশম দ্বীপে অবস্থিত  র‍্যাডার ও ড্রোন কমান্ড এবং কন্ট্রোলরুমগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইরানের আগ্রাসনের জবাবে  আমেরিকা  এই হামলাগুলোকে ‘পরিমিত ও সীমিত’  বলে উল্লেখ করেছে।  উল্লেখ্য, আমেরিকা ও ইরানের মধ্যে এখনও যুদ্ধ থামাতে মেলেনি কোনও সমাধানসূত্র। প্রস্তাবিত চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত কোনও সমঝোতা হয়নি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আরও কঠোর করতে চেয়েছেন, যেগুলো তিনি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।   

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক, কি এমন ঘটল?

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি