ভেনিসে নিষিদ্ধ বড় পর্যটক দল ও লাউডস্পিকার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃআপনি কি ভেনিস বেড়াতে যাচ্ছেন ? তার আগেই হয়ে যান সাবধান। পর্যটকদের কাছে ‘স্বর্গরাজ্য’ ইতালির ভেনিসে জারি হয়েছে বেশ কয়েকটি বাধা নিষেধ। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই শহরে। তবে গণহারে পর্যটকদের আর শহরে প্রবেশ করতে দেবে না কর্তৃপক্ষ। ইউরোপীয় দেশ ইতালির উত্তর-পূর্বাঞ্চলের প্রধান শহর ভেনিসে বড় পর্যটক দল ও লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে। ভেনিসের প্রশাসনের তরফে জানান হয়েছে, শহরের মধ্যে জোরে মাইক বাজানো এবং ২৫ জনের বেশি সদস্যের পর্যটক দলের প্রবেশ নিষিদ্ধ।

এই নতুন নিয়ম আগামী জুন থেকে কার্যকর হবে। চলতি বছরের শুরুতেই ভেনিসকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা উচিত বলে জানিয়েছিল ইউনেস্কো। ভেনিস নগরের আয়তন মাত্র ৭ দশমিক ৬ বর্গকিলোমিটার। ইতালির জাতীয় পরিসংখ্যানের তথ্য অনুসারে,গত ২০১৯ সালে ভেনিসে প্রায় ১ কোটি ৩০ লাখ পর্যটক গিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে জুদেক্কা খাল হয়ে ভেনিসে বড় জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হয়।তার কারণ একটি পোতাশ্রয়ে একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে । সেই দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ভেনিসের তরফে । এবার বড় পর্যটক দল ও লাউডস্পিকার নিষিদ্ধ করল ভেনিসের প্রশাসন। উল্লেখ্য,করোনার সময় কিছুটা হলেও পর্যটক হ্রাস পেলেও ফের ভেনিসে বাড়ছে  পর্যটকদের সংখ্যা। তাই এবার নড়েচড়ে বসল প্রশাসন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই