সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হলেন লরেন্স ওং

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লরেন্স ওং। বুধবার অর্থাৎ ১৫ই মে দায়িত্ব ভার নেবেন তিনি। আশ্চর্যজনক বিষয় হল ২০ বছরের মধ্যে এই প্রথম নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর এতদিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৭২ বছর বয়সী লি সিয়েন লুং।গত দুই দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদে আছেন তিনি।এবার সেই জায়গায় অভিষেক হতে চলেছে ৫১ বছর বয়সী লরেন্সের।

সিয়েন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন ২০০৪ সালের আগস্ট মাস থেকে।তিনি সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ’র বড় ছেলে। ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ৭২ বছর বয়সী সিয়েন তাঁর পদ ছাড়বেন। তাঁর জায়গায় বসবেন লরেন্স ওং।

৫৯ বছরের ইতিহাসে স্বাধীন রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুর দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হবেন লরেন্স।পূর্বসূরীদের মতো তিনিও ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি)একজন সদস্য। বর্তমানে লরেন্স একইসঙ্গে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, লরেন্স প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও অর্থ মন্ত্রণালয় নিজের কাছে রাখবেন। তবে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি ছেড়ে দেবেন।

তবে সিয়েন প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি ঐতিহ্য অনুযায়ী মন্ত্রিসভায় সিনিয়র মন্ত্রী হিসেবে থাকবেন। ক্ষমতা হস্তান্তরে ৭২ বছর বয়সী লি সিয়েন ১৫ই মে তাঁর পদ ছাড়বেন। সেই দিন (১৫ই মে) আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লরেন্স। যদিও প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি মন্ত্রিসভায় জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে থাকবেন সিয়েন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে