সিঙ্গাপুরে হিন্দু মন্দিরে মহিলাকে চড়, অভিযুক্ত আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্য দিবালোকে মন্দিরের মধ্যে মহিলাকে চড়। অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের আইনজীবী। ইতিমধ্যেই আইনজীবীকে চারটি মামলায় অভিযুক্ত করা হয়েছে। তাঁকে প্র্যাকটিস থেকেও বরখাস্ত করা হয়েছে।  

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সাউথ ব্রিজ রোডের শ্রী মারিয়াম্মান মন্দিরে মহিলাকে চড় মারেন অভিযুক্ত আইনজীবী রবি মাদাসামি। অশ্লীল ভাষা প্রয়োগ করেন। অপর আরেক মহিলাকে ‘পতিতা’ বলেন বলেও অভিযোগ। জনসমক্ষে এই নিন্দাজনক আচরণ ও হয়রানির উদ্দেশ্যে এই ব্যবহারের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে এই ধরণের অভিযোগ ছিল।

শনিবার(১৬ সেপ্টেম্বর) অভিযুক্তকে মেডিক্যাল পরীক্ষার জন্য মেন্টাল হেলথ ইনস্টিটিউটে রিমান্ডে নেওয়া হয়। ২৯ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করানো হবে। জনসমক্ষে এই আচরণের জন্য দোষী সাব্যস্ত হলে সিঙ্গাপুর ডলারে (SGD) ১,০০০ ডলার পর্যন্ত জরিমানা ও একমাস পর্যন্ত জেল হতে পারে। পূর্বেও এধরণের অভিযোগ থাকলে ২,০০০ পর্যন্ত জরিমানা বা ছয় মাস পর্যন্ত জেল বা উভয়ই হতে পারে। স্বেচ্ছায় আঘাতের জন্য দোষীকে তিন বছর পর্যন্ত জেল  ও ৫০০০ এসডিজি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা