নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

Share:

নিজস্ব প্রতিনিধি: নেকড়েদের সঙ্গে পাহাড়ে কেটে গিয়েছিল জীবনের দীর্ঘ ১২ বছর। মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পশুপাখিদের সঙ্গেই বেঁচে থাকার সেই অবিশ্বাস্য কাহিনির জন্য গোটা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন মার্কোস রদ্রিগেজ পানতোজা। ‘স্পেনের মোগলি’ নামে পরিচিত  সেই মানুষ এবার চিরবিদায় নিলেন।  ৮০ বছর বয়সে স্পেনের উত্তরাঞ্চলের ওউরেন্স প্রদেশে  মৃত্যু  হয়েছে তাঁর।  

পানতোজার জীবন যেন কোনও রূপকথার গল্পকেও হার মানায়। মাত্র সাত বছর বয়সে, ১৯৫৪ সালে, তাঁকে স্পেনের সিয়েরা মোরেনা পাহাড়ি এলাকায় ছাগল চরানোর কাজে পাঠানো হয়েছিল।  সন্তান জন্ম দিতে গিয়ে তাঁর মা মারা যান। অন্যদিকে  বাবা তাঁকে ছেড়ে অন্য এক নারীর সঙ্গে সংসার পাতেন। ফলে ছোট্ট বয়সেই পাহাড়ে একা হয়ে পড়েন পানতোজা। সেখানে এক বৃদ্ধ ছাগলপালকের কাছ থেকে আগুন জ্বালানো এবং প্রয়োজনীয় কিছু কৌশল শিখেছিলেন তিনি। কিন্তু কিছুদিন পর সেই বৃদ্ধেরও মৃত্যু হয়। এরপর সম্পূর্ণ একা হয়ে পড়ে শিশুটি। বেঁচে থাকার তাগিদে পানতোজা তখন প্রকৃতি ও বন্যপ্রাণীদের অনুসরণ করতে শুরু করেন। কোন ফল খাওয়া যায়, কোন গাছের শিকড় নিরাপদ এসব তিনি শিখেছিলেন পশুপাখিদের দেখেই। একসময় একটি মা নেকড়ে তাঁকে খাবার দিতে শুরু করে। ধীরে ধীরে সেই নেকড়ে ও তার শাবকদের দলেই জায়গা করে নেন পানতোজা। 

আরও পড়ুন: যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

২০১৩ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি, একদিন নেকড়েটি তার শাবকদের মাংস খাওয়ানোর পর তাঁর দিকেও এক টুকরো মাংস ছুড়ে দিয়েছিল। প্রথমে ভয় পেলেও পরে সেটি খেয়ে নেন পানতোজা। এরপর নেকড়েটি তাঁকে জিভ দিয়ে চেটে দেয়। তাঁর কথায়, সেই মুহূর্ত থেকেই তিনি যেন নেকড়ে পরিবারের একজন সদস্য হয়ে যান।  শুধু নেকড়েই নয়, পাহাড়ে তাঁর সঙ্গী ছিল একটি সাপও। পানতোজা দাবি করেছিলেন, ছাগলের দুধ খাওয়ানোর কারণে সাপটি প্রায়ই তাঁর পিছু নিত।এভাবেই কেটে যায় প্রায় ১২ বছর। ১৯৬৫ সালে, যখন তাঁর বয়স ১৯, তখন স্পেনের সিভিল গার্ড তাঁকে খুঁজে পায়। তখন তাঁকে অর্ধনগ্ন ও খালি পায়ে পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। মানুষের ভাষা প্রায় ভুলেই গিয়েছিলেন তিনি। মূলত পশুদের মতো শব্দ করেই যোগাযোগ করতেন। সোজা হয়ে হাঁটা, টেবিলে বসে খাওয়া, মানুষের সঙ্গে কথা বলা সবই তাঁকে নতুন করে শিখতে হয়েছিল। এমনকি গাড়ির শব্দ, ভিড় এবং বিছানায় ঘুমানোও প্রথমদিকে তাঁকে আতঙ্কিত করত। পরবর্তী জীবনে সেনাবাহিনীতে কাজ করেছেন পানতোজা। রাখাল এবং হোটেলশিল্পেও কর্মরত ছিলেন। কিন্তু মানুষের সমাজের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি কখনও।তাঁর অসাধারণ জীবনের গল্প শেষ পর্যন্ত পৌঁছে যায় সিনেমার পর্দাতেও। ২০১০ সালে স্পেনে তাঁর জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয় চলচ্চিত্র ‘Among Wolves’। আর এবার থেমে গেল ‘স্পেনের মোগলি’র অবিশ্বাস্য জীবনের গল্প।

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’