ঋষি সুনাককে হারিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আগামিকাল  মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: পারলেন না ঋষি সুনাক (Rishi Sunak)। বরিস জনসনের (Boris Johnson) উত্তরসূরি হওয়ার দৌড়ে জিতলেন বিদেশ মন্ত্রী লিজ ট্রাস (Liz Truss)। আগামিকাল  মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মার্গারেট থ্যাচার (Margarett Thacher), টেরেসা মে’র পরে লিজ ট্রাস (Liz Truss) হলেন তৃতীয় মহিলা, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর (UK Prime Minister) দায়িত্ব সামলাবেন। 

দলের একাধিক মন্ত্রীর বিদ্রোহের ধাক্কায় গত জুলাই মাসে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বরিস জনসন। তাঁর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত তথা বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনাক। প্রথম দিকে কনজারভেটিভ পার্টির সাংসদদের ভোটে এগিয়ে থাকলেও ক্রমশই পিছিয়ে পড়তে থাকেন তিনি। ঋষি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন তার জন্য পিছন থেকে কলকাঠি নাড়তে শুরু করেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন।  

পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোট দিয়েছিলেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। এক লক্ষ ৬০ হাজারের বেশি সদস্য ভোট দেন। ভোট গণনা শুরু হতেই প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের চেয়ে পিছিয়ে পড়েন ঋষি সুনাক। গণনা যত এগিয়েছে ততই বেড়েছে ব্যবধান। ভোট গণনা  শেষ হতে দেখা যায়, লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। আর ঋষি পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট। অর্থা‍ৎ প্রায় ২১ হাজার বেশি ভোট পেয়েছেন লিজ।  প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই বরিস জনসনের ঘনিষ্ঠ লিজ জানিয়েছেন, দেশকে জ্বালানি সঙ্কট থেকে মুক্তি দেওয়া এবং কর ব্যবস্থায় আমূল বদল আনাই তাঁর প্রধান লক্ষ্য। আগামী দুই বছর সেই লক্ষ্য নিয়েই কাজ করবেন।’ 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে