দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় ইস্তফা ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের

পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব কে পাবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সব চেষ্টাই বিফলে গেল। ক্ষমতা গ্রহণের ৪৫ দিনের মাথায় ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK Prime Minister) লিজ ট্রাস (Liz Truss)। বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রীর দফতর ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব কে পাবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

কেলেঙ্কারির জেরে ইস্তফা দিতে হয়েছিল বরিস জনসনকে (Boris Johnson)। তাঁর ইস্তফার পরে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনককে (Rishi Sunak) হারিয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস (Liz Truss)। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে বিতর্কিত মিনি বাজেট পেশ করে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। নয়া আর্থিক নীতির বিরুদ্ধে শুধু সাধারণ মানুষই নয়, ট্রাসের দল কনজারভেটিভ পার্টির অধিকাংশ সাংসদ সরব হন। চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমাও চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। একের পর এক মন্ত্রী পদত্যাগ করায় ইস্তফার জন্য লিজের উপরেও চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি।

পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে আগামী সপ্তাহে ফের কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোট নেওয়া হবে। এদিন ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে লিজ ট্রাস বলেন, ‘যিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হোন না কেন, তাঁর হাতে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলে মনে করি। পরবর্তী প্রধানমন্ত্রী বেছে না নেওয়া পর্যন্ত তদারকি প্রধানমন্ত্রী হিসেবে আমিই দায়িত্ব সামলাব।’ উল্লেখ্য, ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকার মতো ন্যক্কারজনক ইতিহাসে ঢুকে পড়লেন লিজ ট্রাস।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?