মিয়ানমারের বৌদ্ধমঠে বিমান হামলায় নিহত বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সেন্ট্রাল মিয়ানমারের বৌদ্ধমঠে বিমান হামলায় ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন শিশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগাইং টাউনের লিন তা লু গ্রামের এর বৌদ্ধমঠে।

জানা গিয়েছে, ২০২১ সালে সেনা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে। তারপর থেকে গৃহযুদ্ধে জড়িয়েছে মিয়ানমার। মাঝেমধ্যেই সেই অশান্তি ছড়িয়ে পড়ে। গৃহযুদ্ধে জর্জরিত হয়ে থাকায় মধ্য সাগাইং বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জান্তা সরকার সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যার জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছে বহু এলাকা।

সূত্রের খবর,মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৩৫ কিমি উত্তর পশ্চিমে সাগাইং টাউনশিপের লিন তা লু গ্রামে অবস্থিত বৌদ্ধমঠে হামলা চালানো হয়। রাতের অন্ধকারে মঠকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে ১৫০র বেশি মানুষ ওই বৌদ্ধ মঠে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই হামলা চালানো হয়েছে। এখনো পর্যন্ত ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। আহত হয়েছেন বহু। সেনাবাহিনীর হামলায় বৌদ্ধমঠটি রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

জান্তার পক্ষ থেকে এই বিষয়ে মুখ খোলা হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই হামলা। শুক্রবার সকালে ওই বৌদ্ধমঠ থেকে বেশ কিছু মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে দেখা গিয়েছে। মৃতদেহগুলোর বেশির ভাগেরই মাথায় আঘাত, বা দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।

চলতি বছরের মার্চে ভয়াবহ ভূমিকম্পের পর জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্রবাহিনীর মধ্যে অঘোষিত যুদ্ধবিরতি শুরু হয়েছিল। কিন্তু তারপরেও এই সংঘর্ষ হয়েছে।

চলতি বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে মিয়ানমারে। তার আগে সরকার নিজেদের ক্ষমতা দাহির করার চেষ্টা চলছে বলে অভিযোগ বিরোধীদের।

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ