‘ভালবাসা পাহাড়কেও টলিয়ে দিতে পারে’, আবু ধাবির প্রথম হিন্দু মন্দির পরিদর্শনে অক্ষয়

তাঁদের স্বাগত জানিয়েছেন ওই মন্দিরের প্রধান ব্রহ্মবিহারী দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ভক্ত বিদেশের মাটিতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সম্প্রতি সৌদি আরবের আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির পরিদর্শনে গিয়েছিলেন বলিউডের খিলাড়ি কুমার। তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিতেন দোশি ও প্রযোজক বাসু ভগনানি। মুসলিম প্রধান এই দেশে ইতিমধ্যেই শুরু হয়েছে হিন্দু মন্দির নির্মাণের কাজ। মন্দিরটির ২০২৪ সালে ফেব্রুয়ারিতে উদ্বোধন হওয়ার কথা। সম্প্রতি মন্দির পরিদর্শনে আবু ঢাবু গিয়েছিলেন অক্ষয় কুমার। তাঁদের স্বাগত জানিয়েছেন ওই মন্দিরের প্রধান ব্রহ্মবিহারী দাস। ‘সম্রাট পৃথ্বীরাজ’ তারকা মন্দিরের নির্মাণে ইট স্থাপনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে আয়োজিত প্রার্থনা সভাতেও অংশ নেন তিনি। জানা গিয়েছে, ওই মন্দিরে বসছে রাজস্থানি পাথর, ইতালিয়ান মার্বেল। মন্দিরের নকশা দেখা মুগ্ধ অক্ষয় নিজে। জানা গিয়েছে, এই মন্দির প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন প্রায় ৪০ হাজার মানুষ। প্রেস রিলিজ অনুসারে, মন্দিরের পুরোহিত তাঁদের সঙ্গে আফ্রিকার বাবেম্বা উপজাতির একটি গল্প ভাগ করে নিয়েছিলেন, যা উবুন্টুর ধারণাকে প্রতিফলিত করে, অর্থাৎ “অন্যদের প্রতি মানবতা।

এরপর সফরের স্মৃতিচারণ করে, অক্ষয় কুমার বলেছেন, “আপনি ইতিহাস তৈরি করছেন, আপনি যা তৈরি করছেন তা কেবল আমাদের সম্প্রদায়ের জন্য নয়, মানবজাতির জন্য একটি সেবা। একটি নতুন বিশ্ব তৈরি করা যেখানে শান্তি, ভালবাসা। সত্যিই এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। ‘ভালোবাসা পাহাড়কে নাড়াতে পারে’ আপনার প্রচেষ্টার একটি সত্য সাক্ষ্য… সত্যিই অপ্রতিরোধ্য! এটা স্বপ্নের স্বপ্ন!” প্রসঙ্গত কিছুদিন আগে এদেশের বিদেশমন্ত্রী জয়শঙ্করও এই মন্দির পরিদর্শনে গিয়েছিলেন।

বিষয়টি নিয়ে টুইটে জয়শঙ্কর বলেন, “আমি আবুধাবির নির্মীমান হিন্দু মন্দির দেখে গর্বিত। দ্রুত কাজ চলছে। ভক্ত, নির্মাণকর্মী, কমিউনিটি দল সকলের সঙ্গেই দেখা করলাম।সেখানে গিয়ে সৌদি আরবের সংস্কৃতি, যুব ও সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখাও করেন জয়শঙ্কর।” জানা যাচ্ছে, ৫৫ বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই মন্দির। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে