চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছল পতাকাবাহী ভারতীয় এলপিজি জাহাজ শিবালিক। অন্যদিকে নন্দাদেবী নামের এলপিজি ট্যাঙ্কারটিও হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মঙ্গলবার ভারতে পৌঁছনোর কথা জাহাজটির। সোমবার (১৬ মার্চ) বিষয়টি জানিয়েছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। গত মাসে ইরানের উপর আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার ফলে মধ্যপ্রাচ্যে আটকে যায় শিবালিক ও নন্দাদেবী নামের এলপিজি জাহাজগুলি। অবশেষে ইরান ভারতকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। এবং ধীরে ধীরে তেল নিয়ে হরমুজ প্রণালী পার হয়ে ভারতে ফিরছে আটকে থাকা জাহাজগুলি। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী পার করে ভারতে ফেরা শিবালিক হল দ্বিতীয় ভারতীয় তেলবাহী ট্যাঙ্কার। তৃতীয় হবে নন্দাদেবী এলপিজি ট্যাঙ্কার। প্রথমটি ছিল অপরিশো ধিত তেল বহনকারী লাইবেরিয়ান পতাকাবাহী ট্যাঙ্কার, যেটি দিন কয়েক আগেই সৌদি আরব থেকে ফিরেছে।

তীব্র কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ভারতীয় ট্যাঙ্কারগুলির নিরাপদে দেশে ফিরছে। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইরানের আব্বাস আরাঘচির সঙ্গে চার দফা আলোচনা করেছেন। এরপরেই ইরান ভারতীয় ট্যাঙ্কারগুলিকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিচ্ছে। নন্দাদেবী এবং শিবালিক ট্যাঙ্কার গুলির প্রতিটি প্রায় ৯২,৭০০ মেট্রিক টন গ্যাস বহন করছে। তবে হরমুজ প্রণালীর উভয় পাশে এখনও ৬১১ জন ভারতীয় নাবিক বহনকারী ২২টি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে। তবে সেগুলি নিরাপদে রয়েছে। জাহাজ পরিবহন মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ওমান থেকে আফ্রিকায় পেট্রোল বহনকারী চতুর্থ ভারতীয় পতাকা বাহী ট্যাঙ্কার জগ প্রকাশও হরমুজ প্রণালীর পূর্ব দিক থেকে যাত্রা শুরু করেছে।

হরমুজ প্রণালীকে কার্যত ইরান নিয়ন্ত্রন করে। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের ট্যাঙ্কারগুলি এখান দিয়েই পারাপার করে। কিন্তু যুদ্ধের আবহে হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরান। যার ফলে গোটা বিশ্বে তেল সঙ্কটে পড়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের এক পঞ্চমাংশ পারাপার হয় হরমুজ প্রণালী দিয়ে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে গুজরাতের কান্ডলা অভিমুখী থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছিল, তখনই অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। মার্কিন ইরানের উপর হামলা চালানোর কারণে হরমুজ প্রণালীতে মার্কিন ঘনিষ্ঠ তেলবাহী জাহাজগুলিতে হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী। অবশেষে আজ বিকেল ৫ টা নাগাদ শিবালিক ট্যাঙ্কার গুজরাত বন্দরে পৌঁছেছে।

ইরান বনাম আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে গ্যাস সরবরাহ একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, LPG তরল পেট্রোলিয়াম গ্যাস, সিলিন্ডার ভারত জুড়ে ৩৩ কোটিরও বেশি পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ রান্নার মাধ্যম। রান্নার কাজে ব্যবহৃত এলপিজির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ভারত। এর প্রধান সরবরাহকারী মধ্যপ্রাচ্য। হরমুজের উপর চাপের কারণে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছিল। যদিও সরকার জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব (বিপণন ও তেল শোধনাগার) সুজাতা শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, এলপিজি উৎপাদন ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বুকিং বৃদ্ধির ফলে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে গ্রাহকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, জোর দিয়ে বলেছেন যে কোনও সংকট নেই।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ