পাক গুপ্তচর সংস্থা ISI এর শীর্ষ পদে বদল

নয়া আইএসআই প্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শীর্ষ পদে বদল ঘটালেন প্রধানমন্ত্রী ইমরান খান। জেনারেল ফইজ হামিদের পরিবর্তে নয়া আইএসআই প্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম। বিদায়ী আইএসআই প্রধানকে পেশোয়ারের কর্পস কমান্ডার পদে পাঠানো হয়েছে। আর ইমরান সরকারের এমন রদবদলের পিছনে অনেক অঙ্ক রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আইএসআইয়ের প্রধানের পদ থেকে পেশোয়ারের কর্পস কমান্ডারের পদে বসানো ফইজ হামিদ পরবর্তী সেনাপ্রধান হতে পারেন বলে মনে করছেন তাঁরা। যদিও এই রদবদল নিয়ে পাক সরকার কিংবা পাক সেনার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

পড়শি দেশ আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিদায়ী আইএসআই প্রধান ফইজ হামিদ। সরকার গঠন নিয়ে যখন তালিবানদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই তুঙ্গে উঠেছিল, তখন পরিস্থিতি সামাল দিতে কাবুলে উড়ে গিয়েছিলেন তিনি। তালিবানদের যুযুধান গোষ্ঠীর নেতাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করে সমাধান সূত্র বের করেছিলেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের পাত্র মোল্লা আবদুল বরাদরের আফগান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও ভেস্তি দিয়েছিলেন। ফাইজের মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত সরকার গঠন নিয়ে জট কাটে।

গত কয়েকদিন ধরেই আফগানিস্তানে তালিবান সরকার গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য আইএসআইয়ের প্রধানকে ‘পুরস্কৃত’ করার জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনাই এদিন সত্যি হল। গুপ্তচর সংস্থার প্রধানের পদ থেকে সরিয়ে পদোন্নতি ঘটিয়ে তাঁকে পেশোয়ারের কর্পস কমান্ডার করা হল হামিদকে।  পেশোয়ারের দায়িত্ব পাওয়ার অর্থই হল পাক সেনাপ্রধান হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আফগানিস্তানে ভাল কাজ করার কারণেই ফইজ হামিদকে ভবিষ্যতে দেশের সেনা প্রধান করা হতে পারে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার