টানা সপ্তমবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, অভিনন্দন শি-পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা সপ্তমবার বেলারুশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন রাশিয়ার পরম বন্ধু হিসাবে পরিচিত আলেকজান্ডার লুকাশেঙ্কো। সোমবার (২৭ জানুয়ারি) বেলারুশের নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, ৮৬.৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন লুকাশেঙ্কো। আর ওই ঘোষণার পরেই পরম মিত্র বেলারুশের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। যদিও বেলারুশের বিরোধী দলগুলো এবং আমেরিকার পোষ্যভৃত্য হিসাবে পরিচিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-সহ একাধিক মানবাধিকার সংগঠন লুকাশেঙ্কোর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়াকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছে।

১৯৯৪ সালে প্রথমবার বেলারুশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন লুকাশেঙ্কো। তার পর থেকেই প্রতিটি নির্বাচনেই তিনি জয়ী হয়ে আসছেন। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) বেলারুশে প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দেশের ৬৯ লক্ষ ভোটারের মধ্যে সিংহভাগই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রযোগ করেন। ভোটগ্রহণের শেষে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, ৮৫ দশমিক ৭ শতাংশ ভোটার তাঁদের অধিকার প্রয়োগ করেছেন।

এদিন নির্বাচন কমিশনের তরফে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পেয়েছেন ৮৬.৮ শতাংশ ভোট। বিরোধী শিবিরের মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ওলেগ গাইদুকেভিচ ২.০২% ভোট পেয়েছেন। আনা কানোপাতাস্কায়া ১.৮৬%, বেলারুশিয়ান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম সম্পাদক সের্গেই সিরানকভ ৩.২১%, রিপাবলিকান পার্টি অফ লেবার অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান আলেকজান্ডার খিঝনিয়াক ১.৭৪% ভোট পেয়েছেন। বাকি প্রার্থীরা সম্মিলিতভাবে ৩.৬ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার খানিক বাদেই  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনর্নির্বাচিত হওয়ায় লুকাশেঙ্কোকে অভিনন্দন জানিয়েছেন।

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে